ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
গুলিস্তানে শেখ রাসেল কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 2 February, 2022, 1:31 PM

গুলিস্তানে শেখ রাসেল কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে শেখ রাসেল কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশে শেখ রাসেল কমপ্লেক্সের চারতলায় সোলার প্যানেলের আগুন অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা কর্মকর্তা লিমা খানম জানান, বুধবার বেলা ১১টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। দুটি ইউনিটের চেষ্টায় ১২টা ২০ মিনিটে আগুন নির্বাপণ করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, সোলার প্যানেল থেকে আগুনের সূত্রপাত্র। দ্রুত নিয়ন্ত্রণে আনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শেখ রাসেল কমপ্লেক্স ভবনটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশে অবস্থিত। আগুনের খবর পেয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status