ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ধর্মবিদ্বেষের শিকার হয়ে বিশ্ব হিজাব দিবসের ডাক দেন নাজমা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 2 February, 2022, 1:11 PM

ধর্মবিদ্বেষের শিকার হয়ে বিশ্ব হিজাব দিবসের ডাক দেন নাজমা

ধর্মবিদ্বেষের শিকার হয়ে বিশ্ব হিজাব দিবসের ডাক দেন নাজমা

আন্তর্জাতিক হিজাব দিবস আজ। ধর্মবিদ্বেষের শিকার হওয়ার অভিজ্ঞতা থেকেই ২০১৩ সালে যার সূচনা করেন যুক্তরাষ্ট্রে বসবাস করা বাংলাদেশি বংশোদ্ভুত নাজমা খান। যে দিবসটি বর্তমানে পালিত হয় ১৫০টি দেশে।

নাইন ইলেভেন হামলার পর থেকে যুক্তরাষ্ট্রে যে মুসলিম বিদ্বেষী মনোভাব তৈরি হয়েছিলো ২০ বছরেও তা কমেনি। জরিপ বলছে, দেশটিতে বসবাস করা ৬০ শতাংশের বেশি মুসলমানই বৈষম্যের শিকার।

এমন কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন দেশটিতে বসবাস করা বাংলাদেশি বংশোদ্ভূত নাজমা খানও। স্কুল, কলেজে বারবার শিকার হয়েছেন ধর্মীয় বিদ্বেষের।

মুসলমানদের প্রতি হয়রানি বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ব হিজাব দিবসের ডাক দেন নাজমা। মুসলিম নারীদের প্রতি সংহতি জানিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নারীকে একদিন হিজাব পড়ার আহ্বান জানান তিনি। এতে সাড়াও মেলে বেশ।

‘হিজাব ইজ আওয়ার ক্রাউন, নট অ্যা ক্রাইম’ বা ‘হিজাব আমাদের মুকুট, কোনো অপরাধ নয়’-এই প্রতিপাদ্য নিয়ে এবার উদযাপিত হচ্ছে দিনটি।

১ ফেব্রুয়ারি হিজাব দিবসের মূল উদ্দেশ্য কিন্তু ইসলাম ধর্মের মূল্যবোধ ছড়িয়ে দেয়া নয়। বরং আন্তধর্মীয় সম্প্রীতির বন্ধন গড়তে সব ধর্মের, সব বর্ণের নারীদের হিজাব পরার আহবান জানানো হয় এদিন।

বর্তমানে ১৫০ টির বেশি দেশে পয়লা ফেব্রুয়ারী বিশ্ব হিজাব দিবস হিসেবে পালিত হয়। নাজমার পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংগঠনও। এ বছর এক মাসের জন্য হিজাব দিবস পালন করবে দেশটির ছয়শোর বেশি বিশ্ববিদ্যালয়।

এছাড়া মুসলিম হিস্ট্রি মানথ পালনের উদ্যোগ নিয়েছেন নাজমা। এতেও বেশ সাড়া পাচ্ছেন। নাজমা জানান, ধর্ম-বর্ণ আর জাতি বিদ্বেষের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে কাজ করে যাবেন।

তবে হিজাববিরোধীরা মনে করেন নারী অধিকার দাবিয়ে রাখতেই ব্যবহৃত হয় হিজাব। প্রচলিত বিশ্বাসে হিজাবের সঙ্গে ইসলামের সম্পর্ক জড়িয়ে আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status