ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
অবশেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন সেই নিপুণ
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 2 February, 2022, 12:30 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 2 February, 2022, 4:21 PM

অবশেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন সেই নিপুণ

অবশেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন সেই নিপুণ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের বিশেষ নির্দেশে শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান (পিইএসএস) বিভাগে ভর্তির সুযোগ পাচ্ছেন নিপুণ বিশ্বাস।

মানবিক দিক ও নিপুণের পারিবারিক অবস্থা বিবেচনা করে তার ভর্তির ব্যবস্থা করা হচ্ছে। আগামীকাল বুধবার সব প্রক্রিয়া শেষ করে নিপুণের ভর্তি নিশ্চিত করবে স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ।

মঙ্গলবার বিকেলে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির জরুরি সভায় নিপুণের ভর্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 
বিষয়টি নিশ্চিত করেন যবিপ্রবির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক আবদুর রশীদ অর্ণব।

ডিনস কমিটির সভায় জানানো হয়, ৩০ জানুয়ারি তৃতীয় ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। মেধা তালিকার ১৭তম শিক্ষার্থী নিপুণ বিশ্বাস পরিববহন-সংক্রান্ত জটিলতার কারণে বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময় সকাল ১০টা থেকে ১১টার মধ্যে উপস্থিত হতে পারেননি। এ জন্য উপস্থিত শিক্ষার্থী বায়েজিদ মল্লিককে ভর্তি করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিষয়টি অবহিত করলে তিনি মানবিক দিক বিবেচনা করে শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে একটি আসন বর্ধিত করে নিপুণকে ভর্তি করানোর জন্য ডিনস কমিটিকে অনুরোধ করেন।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, নিপুণ বিশ্বাস সমাজের একটি অনগ্রসর পরিবারের সদস্য, আমি এটা জানতে পেরে ডিনস কমিটির জরুরি সভার নির্দেশ দিই। আশার কথা হচ্ছে, যবিপ্রবির স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ভর্তি কার্যক্রম শেষ হলেও আগামীকালই সে ভর্তি হতে পারবে। যবিপ্রবি প্রশাসন সব সময় শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল। যবিপ্রবির শিক্ষার্থীসহ যারা এ ঘটনা প্রশাসনের নজরে আনতে সহায়তা করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. মেহেদী হাসানের সভাপতিত্বে ডিনস কমিটির জরুরি সভায় উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ড. তানভীর ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. সুমন চন্দ্র মোহন্ত, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আব্দুল্লাহ আল মামুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status