ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
প্রাইভেটকারকে ৫০ গজ দূরে টেনে নিয়ে গেল ট্রেন, নিহত ৩
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 2 February, 2022, 9:56 AM

প্রাইভেটকারকে ৫০ গজ দূরে টেনে নিয়ে গেল ট্রেন, নিহত ৩

প্রাইভেটকারকে ৫০ গজ দূরে টেনে নিয়ে গেল ট্রেন, নিহত ৩

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। ওই ট্রেনটি প্রাইভেটকারটিকে ধাক্কা দিয়ে ৫০ গজ দূরে টেনে নিয়ে যায় বলে জানা গেছে।

বুধবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঘোড়াঘাট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, প্রাইভেটকারচালকসহ চারজন পার্বতীপুর থেকে জয়পুরহাটে যাচ্ছিলেন।

সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঘোড়াঘাট রেলঘুণ্টি এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ওই প্রাইভেটকারে ধাক্কা দিয়ে ৫০ গজ দূরে টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে প্রাইভেটকারচালক দুর্ঘটনার আগে নেমে পালিয়ে যান।

নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য তিন লাশ এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, ওই লেভেলক্রসিংয়ের গেটের কাজ চলছে। ট্রেন আসার সময় লোহার চেইন দিয়ে গেট বন্ধ করা হয়েছিল। প্রাইভেটকারচালক সেটি না দেখে লাইনের ওপর উঠে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status