ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বিল্ডিংয়ের কাজ না পেয়ে ঘরের মালিককে গুলি করল ঠিকাদার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 1 February, 2022, 9:09 PM

বিল্ডিংয়ের কাজ না পেয়ে ঘরের মালিককে গুলি করল ঠিকাদার

বিল্ডিংয়ের কাজ না পেয়ে ঘরের মালিককে গুলি করল ঠিকাদার

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজ না পেয়ে ঘরের মালিককে গুলি করার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। গুলিবিদ্ধ রহমত উল্যা উপজেলার ছয়ানী ইউপির ৮নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের আবু তাহের মাস্টার বাড়ির আইয়ুব উল্যার ছেলে।  

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ছয়ানী ইউপির ৮ নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার দোয়ালিয়া গ্রামের রহমত উল্যাহ তার বসত বাড়িতে একটি বিল্ডিং নির্মাণ করছেন। ওই বিল্ডিংয়ের ইলেকট্রিকের কাজ চাই স্থানীয় ঠিকাদার  ফরহাদ। কিন্তু তাকে কাজ দিতে অপরাগত প্রকাশ করে ঘরের মালিক রহমত উল্যাহ। এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার ফরহাদের নেতৃত্বে তার সহযোগী জোবায়ের, আলমগীর ও রাসেল মঙ্গলবার সকালের দিকে নির্মাণাধীন ওই ভবনের সামনে গিয়ে আকস্মিক ঘরের মালিককে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় ভুক্তভোগীর মেজো ভাই আবদুরব ৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status