ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 1 February, 2022, 9:03 PM

বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেনের ধাক্কায় শিল্পী বেগম নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম। এর আগে এদিন দুপুরে সান্তাহার স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে ঐ দুর্ঘটনা ঘটে।

শিল্পী বেগম সান্তাহার পৌর এলাকার ইয়ার্ড কলোনি এলাকার শাহাবুদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিল্পী পায়ে হেঁটে রেললাইন পার হচ্ছিলেন। এসময় বগুড়া থেকে আসা একটি মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। শিল্পী স্টেশন এলাকাতেই ঘোরফেরা করতেন। তিনি মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিলেন।

সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম জানান, ট্রেনের ধাক্কায় শিল্পী বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনা অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে শিল্পী মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status