ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 February, 2022, 8:15 PM

হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া

হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ৮০ দিন পর হাসপাতাল থেকে গুলশানের বাসার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন তিনি। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন ধরনের শ্লোগান দেন।

গত ১৩ নভেম্বর তিনি হাসপাতালটিতে ভর্তি হন।


মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে তিনি একটি গাড়িতে করে হাসপাতাল থেকে গুলশানের দিকে যাত্রা শুরু করেন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত, চোখের সমস্যাসহ সবশেষ লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। গত ১৩ নভেম্বর তার বাসভবন ফিরোজায় রক্তবমির পরপরই তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এভার কেয়ারের চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ মেডিক্যাল টিম তাকে চিকিৎসা দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status