ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ব্যবসা প্রতিষ্ঠানের ইংরেজি সাইনবোর্ডে 'কালো কালি' লাগাচ্ছে চসিক
অনলাইন ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 February, 2022, 3:39 PM

ব্যবসা প্রতিষ্ঠানের ইংরেজি সাইনবোর্ডে 'কালো কালি' লাগাচ্ছে চসিক

ব্যবসা প্রতিষ্ঠানের ইংরেজি সাইনবোর্ডে 'কালো কালি' লাগাচ্ছে চসিক

শুরু হয়েছে ভাষার মাস ফেব্রুয়ারি। এ মাসের প্রথম দিনেই চট্টগ্রাম নগরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ইংরেজিতে লেখা নামফলকে (সাইনবোর্ড) কালো কালি লাগিয়ে দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।  

আজ মঙ্গলবার দুপুরে কাজীর দেউড়ি মোড়ে আদালত পরিচালনা করেন চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। তিনি জানান, নামফলকে বাংলার ভাষার ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে জানুয়ারিতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে চসিক। এছাড়া চসিকের ট্রেড লাইসেন্স শাখা সচেতন করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে আজ থেকে আমরা অভিযান শুরু করেছি।
তিনি আরও জানান, প্রথম দিন কাজীর দেউড়ি মোড়ের এলিগ্যান্ট সিরামিক নামের একটি প্রতিষ্ঠানকে ইংরেজি নামফলকের জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি চসিকের কর্মীদের ওই নামফলকে রং লাগিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status