ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ক্যাটরিনার পর মিম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 25 January, 2022, 1:09 PM

ক্যাটরিনার পর মিম

ক্যাটরিনার পর মিম

ভারতে ইমামি হেয়ার অয়েলের শুভেচ্ছাদূত ক্যাটরিনা কাইফ। ২০১৯ সালের আগস্টে ইমামি সেভেন অয়েলসের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। পরে পণ্যটির বিভিন্ন ধরনের বিজ্ঞাপনচিত্রে মডেলও হয়েছেন এই বলিউড অভিনেত্রী।  

এবার বাংলাদেশে পণ্যটির শুভেচ্ছাদূত হয়েছেন বিদ্যা সিনহা মিম।

২৩ জানুয়ারি অমিতাভ রেজার নির্দেশনায় পণ্যটির একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়েও অংশ নিয়েছেন মিম। এখানে নিজের চরিত্রেই পাওয়া যাবে তাঁকে।  

পরিচালক অমিতাভ রেজা করোনায় আক্রান্ত। বাসায় বসেই বিজ্ঞাপনচিত্রটির নির্দেশনা দিচ্ছেন তিনি। পরিচালক সেটে নেই অথচ অনলাইনে রোল, ক্যামেরা, অ্যাকশন-কাট এবারই প্রথম শুনেছেন মিম।

মিম বলেন, ‘আমি বিদ্যা সিনহা মিম হয়েই পর্দায় হাজির হব। দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে পণ্যটির গুণাগুণ জানাব মেয়েদের। প্রথম সিজনে আমাকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটের মানুষদের সঙ্গে কথা বলতে দেখা যাবে। এরপর দেশের বাকি এলাকাগুলোতে যাব। ’
পরিচালক অমিতাভ রেজা করোনায় আক্রান্ত। বাসায় বসেই বিজ্ঞাপনচিত্রটির নির্দেশনা দিচ্ছেন তিনি। পরিচালক সেটে নেই অথচ অনলাইনে রোল, ক্যামেরা, অ্যাকশন-কাট এবারই প্রথম শুনেছেন মিম। জানালেন শুটিং ফ্লোরে বেশ মজার অভিজ্ঞতা হচ্ছে। বলেন, ‘আমি তো সব সময় চোখের সামনে পরিচালককে দেখে অভ্যস্ত। নানা বিষয় স্পটে তাঁর সঙ্গে শেয়ার করি। তবে এবার আর তা হচ্ছে না। একটা শট ভালো না হলেই ভিডিওকলে অমিতাভ ভাইয়ের সঙ্গে কথা বলতে হচ্ছে। তিনি বুঝিয়ে দিলে আবার শট দিচ্ছি। মাঝেমধ্যে এ নিয়ে হাসাহাসিও হচ্ছে। ’

তিন দিন ধরে শুটিং চলা বিজ্ঞাপনটির কাজ শেষ হবে আজ (মঙ্গলবার)। কাল থেকে মিম আরেকটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status