ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
অবশেষে ছাত্রীদের কাছে ক্ষমা চাইলেন শাহজালালের ভিসি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 24 January, 2022, 8:03 PM
সর্বশেষ আপডেট: Monday, 24 January, 2022, 8:22 PM

অবশেষে ছাত্রীদের কাছে ক্ষমা চাইলেন শাহজালালের ভিসি

অবশেষে ছাত্রীদের কাছে ক্ষমা চাইলেন শাহজালালের ভিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীদের নিয়ে করা নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটি এডিট করা বলেও দাবি করেছেন শাবিপ্রবি উপাচার্য।

শাবিপ্রবির উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে এখন আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

এরইমধ্যে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সহজে কেউ বউ হিসেবে নিতে চায় না’- এমন একটি মন্তব্যের সূত্র ধরে নতুন বিতর্কে জড়িয়েছেন শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।

সোমবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে মুঠোফোনে অধ্যাপক ফরিদ উদ্দিন তার মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন বলে জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের কাছে মোবাইল ফোনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সম্পর্কে মন্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন শাবিপ্রবি উপাচার্য।

অধ্যাপক ফরিদ উদ্দিন জানান, তার বক্তব্য সম্পাদনা (এডিট) করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একইসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাই আহত হয়েছেন। তিনি এ বিষয়টি অনুধাবন করছেন।

তিনি আশা প্রকাশ করেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদার ও প্রগতিশীল শিক্ষার্থী ও শিক্ষকরা তাকে ক্ষমা করে দেবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status