ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ভিক্ষা করার জন্য সুইডেনের শহরে লাইসেন্স ব্যবস্থা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 24 January, 2022, 2:21 PM

ভিক্ষা করার জন্য সুইডেনের শহরে লাইসেন্স ব্যবস্থা!

ভিক্ষা করার জন্য সুইডেনের শহরে লাইসেন্স ব্যবস্থা!

সুইডেনের বেশ কয়েকটি শহরে ভিক্ষাবৃত্তি বেআইনি। জনজীবনে অসুবিধা দূর করার যুক্তিতে ২০১৮ সালে দেশটির স্কনে শহরে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করতে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট।  

এর জেরে আরও কিছু শহরের কর্তৃপক্ষ ভিক্ষা করাকে বেআইনি করেন। তবে স্টকহোমের পশ্চিমে অবস্থিত এসকিলস্তুনা নামের এক শহর লাইসেন্সের বিনিময়ে ভিক্ষা করার বিধান চালু করেছে।

এ নিয়ে বিতর্কও রয়েছে।

এসকিলস্তুনা শহরের ভিক্ষুকদের হাত পাতার জন্য পয়সা খরচ করে পৌর কর্তৃপক্ষের কাছ থেকে পারমিট কিনতে হবে।  

সমালোচকদের মতে, এই ব্যবস্থার মাধ্যমে ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করা হবে। কারণ এর মাধ্যমে ভিক্ষা করার আইনি অধিকারও পেয়ে যাবেন ভিক্ষুকেরা।  

তবে শহরটির পৌর কর্তৃপক্ষের যুক্তি, শহরে কত জন ভিক্ষাবৃত্তি করে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করতেই এ উদ্যোগ। তাঁদের সাহায্য করতেও এ ব্যবস্থা কাজে আসবে। ২০১৯ সালের আগস্ট থেকে ভিক্ষুকদের জন্য লাইসেন্স দেওয়া শুরু করেন এসকিলস্তুনা শহর।

তিন মাস ভিক্ষা করার জন্য আড়াইশ সুইডিশ ক্রোনা দিয়ে লাইসেন্স নিতে হবে। বাংলাদেশি মুদ্রায় ২৩শ টাকার মতো। ভিক্ষুকদের বৈধ পরিচয়পত্রও থাকা চাই। লাইসেন্স পেতে অনলাইনে একটি ফরম পূরণ করে আবেদন করা যাবে। থানার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকেও আবেদনপত্র নেওয়া যাবে। লাইসেন্স ছাড়া এসকিলস্তুনা শহরের কোথাও ভিক্ষা করলে আছে আর্থিক দণ্ডের বিধান।  

কোনো ভিক্ষুক লাইসেন্স ছাড়া ধরা পড়লে ৪ হাজার সুইডিশ ক্রোনা দিতে হবে। পৌর কর্তৃপক্ষ বলছে, এ নিয়ম চালুর পর অনেক ভিক্ষুকই পেশা বদলে ফলমূল বিক্রির মতো কাজকর্ম শুরু করেছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status