ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
হবিগঞ্জে একসঙ্গে ১০ বিচারকের করোনা শনাক্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 24 January, 2022, 12:43 PM

হবিগঞ্জে একসঙ্গে ১০ বিচারকের করোনা শনাক্ত

হবিগঞ্জে একসঙ্গে ১০ বিচারকের করোনা শনাক্ত

হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১০ বিচারকের করোনা শনাক্ত হয়েছে। এ কারণে বিচারকাজে অনেকটা স্থবিরতা দেখা দিয়েছে। আজ সোমবার আদালতের নাজির মো. শাকিল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।


আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আছেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক সিরাজাম মুনীরা, জ্যেষ্ঠ সহকারী জজ তানিয়া ইসলাম, সহকারী জজ অভিজিৎ চৌধুরী, সাজিদ-উল-হাসান চৌধুরী ও মো. আবদুল হামিদ, মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান ও মো. জাকির হোসাইন, বিচারিক হাকিম ফখরুল ইসলাম, রাহেলা পারভীন ও তাহমিনা হক।

হবিগঞ্জ আদালতের পরিদর্শক মো. আনিসুর রহমান বলেন, জেলার বিচার বিভাগে কর্মরত ২৮ বিচারকের মধ্যে ১০ জনই করোনায় আক্রান্ত। গত পাঁচদিন ধরে তাঁরা আক্রান্ত। তাই আদালতপাড়ায় স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status