ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বরফে ছেয়ে গেছে সৌদির মরুভূমি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 24 January, 2022, 12:14 PM
সর্বশেষ আপডেট: Monday, 24 January, 2022, 12:16 PM

বরফে ছেয়ে গেছে সৌদির মরুভূমি!

বরফে ছেয়ে গেছে সৌদির মরুভূমি!

বদর মরুভূমিতে এত তীব্র শীত একটি বিরল ঘটনা। এই ঘটনাকে ‘ঐতিহাসিক শিলাবৃষ্টি’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

বেশিরভাগ লোকই সৌদি আরবকে চেনেন মরুভূমির দেশ হিসেবে। কিন্তু সম্প্রতি, তুষার ও শিলাবৃষ্টিতে সৌদির মরুভূমি ঢেকে গেছে বরফে।

সৌদির এই নতুন রূপ স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। এমনকি সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে এসব ছবি।

এই মাসের শুরুর দিকে, মদিনার দক্ষিণ-পশ্চিমে বদর গভর্নরেটের ছবি ধারণ করেছিলেন সৌদি ফটোগ্রাফার ওসামা আল-হারবি। স্থানীয়রা এই অস্বাভাবিক দৃশ্য উপভোগ করতে জড়ো হয় মরুভূমিতে।

আল-হারবি সিএনএনকে বলেন, বদর মরুভূমিতে এত তীব্র শীত একটি বিরল ঘটনা। এই ঘটনাকে 'ঐতিহাসিক শিলাবৃষ্টি' হিসেবে বর্ণনা করেছেন তিনি।

সৌদি প্রেস এজেন্সি অনুসারে, মদিনা অঞ্চলে সম্প্রতি বাতাস, ঘন তুষারপাত এবং শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেয় সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি।

চলতি সপ্তাহেও সৌদির উত্তর-পশ্চিম অঞ্চলে আবারও ভারী তুষারপাত হয়েছে বলে জানিয়েছে সংবাদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status