ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সুখবর দিলেন নুসরাত ফারিয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 24 January, 2022, 10:50 AM

সুখবর দিলেন নুসরাত ফারিয়া

সুখবর দিলেন নুসরাত ফারিয়া

ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। নিজের অভিনয়ের গুণে জয় করে নিয়েছেন সবার মনে। এরপরে গানের জগতেও নিজেকে পরিচিত করে তুলেছেন। পাশাপাশি নিজের গ্ল্যামার, মেধা আর স্মার্টনেসের কারণে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন এই অভিনেত্রী।

গেলো ৩ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হয় ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড শো’। ওপার বাংলার চলচ্চিত্রে অবদান রাখার জন্য সেখানে পুরস্কৃত হয়েছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। করোনার কারণে পুরস্কার নিতে ভারতে যেতে পারেননি তিনি। আর তাই আয়োজকরা পুরস্কারটি অভিনেত্রীর ঢাকার বাসার ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছেন।

পুরস্কারটি হাতে পেয়েই সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে শেয়ার করেন ফারিয়া। ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড শো’-এর আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ফারিয়ার ভাষ্য, ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড’-এ আমার হাজির থাকার কথা ছিল। কিন্তু করোনার কারণে ঝুঁকি নিতে চাইনি। অবশেষে তারা ফোন করে ঢাকার বাসার ঠিকানা নিয়ে পুরস্কারটি পাঠিয়েছে। আমি অত্যন্ত আনন্দিত। যে কোনো পুরস্কারই ভালো কাজের অনুপ্রেরণা যোগায়। আমি চেষ্টা করব আরো ভালো কাজ করার।

এর আগে কলকাতায় আরো একটি পুরস্কার পেয়েছিলেন ফারিয়া। ‘বাদশা দ্য ডন’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status