ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
করোনা আক্রান্তদের জন্য প্রোটিন কতটা জরুরি?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 January, 2022, 1:20 PM

করোনা আক্রান্তদের জন্য প্রোটিন কতটা জরুরি?

করোনা আক্রান্তদের জন্য প্রোটিন কতটা জরুরি?

আবারো সারাবিশ্বে করোনা সংক্রমণের হার উদ্বেগজনক হারে বাড়ছে। তবে এই পর্যায়ের করোনা-স্ফীতিতে শারীরিক উপসর্গগুলো বাড়াবাড়ি রকমের কিছু নয়। ফলত অধিকাংশ রোগী বাড়িতেই নিভৃতবাসে কাটাচ্ছেন। এই অদেখা করোনা ভাইরাস নামক শত্রুর সঙ্গে লড়তে শরীরের প্রতিরোধ ক্ষমতা আরো শক্তিশালী করতে হবে। তার জন্য প্রয়োজন সুষম খাবার, পর্যাপ্ত পুষ্টির।

বিশেষজ্ঞদের মতে, এই অতিমারি পরিস্থিতিতে পুষ্টিকর খাবার স্থিতিস্থাপকতা বাড়াতে সক্ষম। বিশেষ করে, কোভিডে আক্রান্ত রোগীদের দ্রুত সুস্থতার জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টি সমৃদ্ধ খাবার থাকাটা খুবই জরুরি।

করোনা আবহে শরীর সুস্থ রাখতে প্রোটিনের ভূমিকা

প্রোটিন মানবদেহের একটি অপরিহার্য ম্যাক্রোনিউট্রিয়েন্ট। যেকোনো রকম ভাইরাসের সঙ্গে লড়তে শরীরকে ভেতর থেকে তৈরি করে এই উপাদানটি। দেহের বিভিন্ন কোষগুলো সজীব রাখতেও সাহায্য করে।

করোনা রোগীদের জন্য প্রোটিন কতটা জরুরি?

শরীরে প্রোটিনের ঘাটতি রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। সেই সঙ্গে শরীরের অত্যন্ত কার্যকর উপাদান ইমিউনোগ্লোবুলিনের পরিমাণও হ্রাস পায়। ফলে করোনা খুব সহজে থাবা বসাতে পারে শরীরে। পুষ্টির ঘাটতি শুধু করোনা নয়, করোনা এবং ইনফ্লুয়েঞ্জার যৌথ সংস্করণ ফ্লুরোনা সংক্রমণের আশঙ্কাও বাড়িয়ে তোলে। তাই করোনা আক্রান্ত হলে অতি অবশ্যই রোজের খাদ্যাভ্যাসে প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে ভুলবেন না।

সুস্থ থাকতে শরীরে কতটা প্রোটিন প্রয়োজন?

শরীরের ওজনের প্রতি কিলোগ্রামে ০.৮ গ্রাম প্রোটিনের প্রয়োজন হয়। লিঙ্গ, বয়স, শারীরিক অবস্থার উপর প্রোটিনের পরিমাণ নির্ভর করে। তবে এই অতিমারি পরিস্থিতিত্র কোভিড রোগীদের ক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় প্রোটিনের পরিমাণ খানিক বাড়ানো যেতে পারে।

প্রোটিন সমৃদ্ধ খাবার কোনগুলো?

দুগ্ধজাতীয় খাবার, মাংস, বিনস, লেটুসের মতো বিভিন্ন শাক-সব্জি, বাদাম ইত্যাদি খাবারগুলোতে থাকে ভরপুর প্রোটিন। করোনা আক্রান্ত হলে বা এই সময় সুস্থ থাকতে রোজের খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status