ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
শামীম ওসমান মাঠে থাকলে আচরণবিধি লঙ্ঘন হবে: আইভী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 12 January, 2022, 11:41 AM

শামীম ওসমান মাঠে থাকলে আচরণবিধি লঙ্ঘন হবে: আইভী

শামীম ওসমান মাঠে থাকলে আচরণবিধি লঙ্ঘন হবে: আইভী

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান মাঠে থাকলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা  হায়াৎ আইভী। গতকাল সকালে নগরীর খানপুরে (সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডে) গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে তিনি এ মন্তব্য করেন। গতকাল সকালে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে খানপুর, চিলড্রেন পার্ক, নগর খানপুর, ব্যাংক কলোনি এবং বিকালে ১৭ নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু সড়ক, সেন্ট্রাল লঞ্চ ঘাট, ২ নম্বর রেল গেটসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন আইভী। আইভী বলেন, সবসময় আমার আস্থা জনগণ ও আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি (শামীম ওসমান) কীভাবে মাঠে থাকবেন। উনি একজন সংসদ সদস্য। তিনি মাঠে থাকলে আচরণবিধি লঙ্ঘন হবে। তিনি আরও বলেন, যে কোনো প্রার্থীর ভিতরে শঙ্কা থাকে। আমি তার বাইরে কেউ না। আমি অবশ্যই চাইব নারায়ণগঞ্জের পরিবেশ সুন্দর থাকুক। প্রশাসন যেন নিরপেক্ষ থাকে, সক্রিয় থাকে। আমার ভোটাররা ভোট দিতে যেতে পারে সে ব্যবস্থা যেন করা হয়। তিনি বলেন, যে কোনো প্রার্থী অভিযোগ জানাতে পারেন। কিন্তু বিগত দিনের ইতিহাস নারায়ণগঞ্জের নির্বাচনের পরিবেশ যতই টান টান থাকুক, নির্বাচনের দিন এখানে সুষ্ঠু নির্বাচন হয়। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যায়। আশাকরি এবারও সেই রকম পরিবেশ থাকবে। নেতা-কর্মীদের বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়ে নির্বাচনে প্রভাব বিস্তার করা হচ্ছে, তৈমূরের এমন অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আইভী বলেন, আমি প্রচারণায় ব্যস্ত তাই সঠিক জানি না। তবে আমরাই তো বলি সব ধরনের অস্ত্রধারীকে গ্রেফতার করা হোক। শহরের মধ্যে যারা মাদক ব্যবসায়ী, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তাদের গ্রেফতার করা হোক। এটি সব প্রার্থীরই চাওয়া থাকে। উনি (তৈমূর) বলেন, পরিবেশটা সুন্দর থাকুক, আমিও বলি পরিবেশটা সুন্দর থাকুক। আমি চাই এমন কোনো ঘটনা যেন না ঘটে যার কারণে সমস্যা সৃষ্টি হয়। আমার নেতা-কর্মীরা আমার সঙ্গে আছে, তার নেতা-কর্মীরা তার সঙ্গে থেকেই ভোট চাচ্ছে। কোথায় কী হয়েছে আমার জানা নেই। শামীম ওসমান প্রসঙ্গে আইভী বলেন, আমি বলিনি তারা আমার সঙ্গে নেই। আমি সবসময় বলে এসেছি আমার সঙ্গে আমার জনতা আছে। আমার দল যেহেতু আমাকে নমিনেশন দিয়েছে, তাহলে নিশ্চয়ই দল আমার পাশে আছে। দলের ভিতর থেকে কে আসবে, কে আসবে না তা আমার দেখার বিষয় নয়। তা কেন্দ্রীয় নেতারা দেখবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status