ডিপ্লোমা পাসে সৌদিতে চাকরির সুযোগ, বেতন লাখ টাকার বেশি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 January, 2022, 10:57 AM
ডিপ্লোমা পাসে সৌদিতে চাকরির সুযোগ, বেতন লাখ টাকার বেশি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। বোয়েসেলের মাধ্যমে সৌদি আরবের ইলেকট্রিক ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে ‘সার্ভিস টেকনিশিয়ান/ সার্ভিস ইঞ্জিনিয়ার/টেস্টিং অ্যান্ড কমিশনিং ইঞ্জিনিয়ার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
সার্ভিস টেকনিশিয়ান/ সার্ভিস ইঞ্জিনিয়ার/টেস্টিং অ্যান্ড কমিশনিং ইঞ্জিনিয়ার।
পদসংখ্যা
মোট ২০ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ও ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে এক বছর থাকতে হবে। ন্যূনতম ৩৫ থেকে অনূর্ধ্ব-৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।