ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
আর্জেন্টিনায় ফিরেছেন মেসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 December, 2021, 12:19 PM

আর্জেন্টিনায় ফিরেছেন মেসি

আর্জেন্টিনায় ফিরেছেন মেসি

পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করতে আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি। নিজের ব্যক্তিগত বিমানে চড়ে ক্লাবের বাকি তিন আর্জেন্টাইন সতীর্থ আনহেল ডি মারিয়া, মাউরো ইকার্দি ও লিয়ান্দ্রো পারেদেস ও তাদের পরিবারকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন মেসি।

স্প্যানিশ দৈনিক মুন্দো দেপার্তিবো জানিয়েছে এসব খবর। লিগ ওয়ানের ম্যাচে লরেন্তোর বিপক্ষে হারতে হারতে ড্র করেছে পিএসজি। শেষ মুহূর্তে গোল করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দি। এর ২৪ ঘণ্টার মধ্যেই দেশে ফিরলেন মেসিরা।
এ বছর বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। নেইমার, এমবাপ্পের সঙ্গে কাঁপুনি ধরিয়ে দেয়ার মতো একটি অবস্থার তৈরি করবেন মেসি, এমনটি ভাবা হলেও সেটি আলোর মুখ দেখেনি। উল্টো পরিসংখ্যান, মৌসুম ও বছরের হিসাবে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়ের মধ্যে আছেন মেসি।
 
এখন পর্যন্ত লিগ ওয়ানে মেসি প্রতি ৮৬৫ মিনিটে একটি গোল করেছেন! তিনি ফ্রান্সের সর্বোচ্চ লিগে একটি গোলই করেছেন। যদি মেসির বার্সায় প্রথম মৌসুমের সঙ্গে এটির তুলনা করা হয় তাহলে দেখা যাচ্ছে তার মান অনেক কমেছে। ২০০৪-০৫ মৌসুমে তিনি প্রতি ৭৬ মিনিটে একটি গোল করেন। পরের মৌসুমে লা লিগায় প্রতি ১৫৫ মিনিটে একটি করে গোল করেন।
 
তবে চ্যাম্পিয়ন্স লিগে মেসি পুরোপুরি আলাদা। এখন পর্যন্ত পিএসজির হয়ে পাঁচটি গোল করে দলকে রাউন্ড ষোলতে তুলতে বড় ভূমিকা রেখেছেন।
 
লিগ ওয়ানে গোল করতে না পারলেও তিনি দলে সক্রিয় ভূমিকা রেখেছেন। এখন পর্যন্ত তিনটি গোলে অ্যাসিস্ট করেছেন। ম্যাচে তিনি মাঠে নেমেই যে কোনভাবে প্রভাব ফেলেছেন। ফলে সব মিলিয়ে বলা যায় এ বয়সে এসে তাকে শুধুমাত্র গোল করা দিয়ে বিচার করাটা ঠিক হবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status