ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
তারকা হোটেলে বড়দিন উপলক্ষে জাঁকালো আয়োজন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 December, 2021, 7:36 PM

তারকা হোটেলে বড়দিন উপলক্ষে জাঁকালো আয়োজন

তারকা হোটেলে বড়দিন উপলক্ষে জাঁকালো আয়োজন

২৫ ডিসেম্বর শুভ ‘বড়দিন’। বড়দিন মানেই জাঁকালো আয়োজন। তবে তা বেশিরভাগই দেখা যায় তারকা হোটেলে। এবার আবারও আসছে সান্তাক্লজ, তবে করোনার কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে অতিথিদের।

বড়দিনে দেশের তারকা হোটেলগুলোতে থাকছে বর্ণাঢ্য আয়োজন। লা মেরিডিয়ান, রেডিসন ব্লু ঢাকা, ওয়েস্টিন, ঢাকা রিজেন্সি’তেও বিশেষ বুফে লাঞ্চ এবং ডিনারের আয়োজন করা হচ্ছে। এছাড়া প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সামাজিক দূরত্ব নিশ্চিত করে আয়োজন করছে বড় দিনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঝুলি ভরা উপহার নিয়ে সান্তাক্লজের দেখা মিলবে। এদিন সকালে ‘ক্রিসমাস কিডস পার্টি’র আয়োজন করা হবে। এ বছরে পার্টির থিম হলো ‘ফার্ম ভিলা’, যেখানে বাচ্চাদের সঙ্গে দেখা করতে আসবে সান্তাক্লজ। বাচ্চাদের পার্টির জন্য চার্জ ১ হাজার ৫০০ টাকা।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে লবিতে এবং ক্যাফে বাজার রেস্তোরাঁয় ক্রিসমাস ট্রি, গুডিজ হাউস এবং বিভিন্ন আলকসজ্জার মাধ্যমে বিশেষভাবে সুসজ্জিত করা হয়েছে। এদিন সুইমিং পুলের পাশে ওয়েসিস গার্ডেনে বাচ্চাদের বিনোদনের জন্য আয়োজন করা হবে ‘কিডস কার্নিভ্যাল’। এই টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ১ হাজার ২০০ টাকা। এছাড়া জনপ্রতি মাত্র ৪ হাজার ৫০০ টাকায় ক্যাফে বাজার রেস্টুরেন্টে ক্রিসমাস ইভ উপলক্ষে আয়োজিত বিশেষ ডিনার উপভোগ করতে পারবেন।

রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল ক্রিসমাসের সাজসজ্জায় সেজেছে। ক্রিসমাসে মাল্টি-কুইজিন রেস্তোরাঁয় বুফে ব্রাঞ্চ এবং বুফে ডিনারে নানা পদের সুস্বাদু খাবার পরিবেশন করা হবে। বুফে ব্রাঞ্চে জনপ্রতি ৬ হাজার ৪৯৯ টাকা এবং বুফে ডিনারে জনপ্রতি ৬ হাজার টাকা খরচ হবে।

যিশুখ্রিস্টের জন্মের এই দিনটিকে জাঁকজমকপূর্ণ করতে সান্তাক্লজ উপহার নিয়ে হাজির হবে লা মেরিডিয়ান, রেডিসন ব্লু ঢাকা, ওয়েস্টিন, ঢাকা রিজেন্সি’তে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status