ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
শীতে ভিটামিন ডি-এর ঘাটতি বুঝবেন যেভাবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: Friday, 24 December, 2021, 4:13 PM

শীতে ভিটামিন ডি-এর ঘাটতি বুঝবেন যেভাবে

শীতে ভিটামিন ডি-এর ঘাটতি বুঝবেন যেভাবে

শীতে সুস্থ থাকতে ভিটামিন ডি খুব প্রয়োজন। ছবি: আমির নঈমশীতে সুস্থ থাকতে ভিটামিন ডি খুব প্রয়োজন। ছবি: আমির নঈম

শীতকাল আসতেই আবহাওয়ার সঙ্গে সঙ্গে ত্বক ও শরীরে বিভিন্ন পরিবর্তন লক্ষ করা যায়। শীতে সঠিক লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসের অভাবে ভিটামিন ডি-এর  ঘাটতি দেখা দেয়।

গ্রীষ্মকালের তুলনায় শীতে আচমকা ভিটামিন ডি-এর ঘাটতি হতে পারে শরীরে। তার জন্য প্রতিদিনই স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। তাহলে জেনে রাখুন কোন কোন লক্ষণ দেখে বুঝা যাবে শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি হয়েছে।

vitamin dশীতে যদি অনেকটা ওজন বেড়ে যায়, তাহলে বুঝতে হবে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দিয়েছে

    যদি শীতকালে আচমকা অবসাদের লক্ষণ টের পান, তাহলে বুঝতে হবে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দিয়েছে।
    শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দিলে পেশিতেও সমস্যা দেখা দিতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
     ভিটামিন ডি আমাদের শরীরে হাড় এবং পেশিকে মজবুত রাখতে সাহায্য করে। তাই হাড় কিংবা পেশির কোনো সমস্যা দেখা দিলে তা শুধুমাত্র ভিটামিন ডি-এর ঘাটতির কারণেই হতে পারে।

vitamin dপ্রতিদিনের খাবারের তালিকায় মাছ, ডিম, মাংস, মাশরুম ইত্যাদি রাখলে ভিটামিন ডি- এর ঘাটতি পূরণ হয়

    শীতে যদি অনেকটা ওজন বেড়ে যায়, তাহলে বুঝতে হবে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দিয়েছে। এমনটা হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
    শরীরে অত্যধিক মেদ জমে যাওয়াও ভিটামিন ডি-এর ঘাটতির কারণে হয় বলে মত বিশেষজ্ঞদের।
    গাঁটের ব্যথা, কনুই কিংবা হাঁটুতে ব্যথা-এসব কিছুই ভিটামিন ডি-এর ঘাটতির লক্ষণ। তাই শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দিলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা খুব প্রয়োজন। এছাড়া প্রতিদিনের খাবারের তালিকায় মাছ, ডিম, মাংস, মাশরুম প্রভৃতি রাখা দরকার।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status