ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
শীতে শিশুর ঠাণ্ডা জনিত সমস্যায় করণীয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: Friday, 24 December, 2021, 4:10 PM

শীতে শিশুর ঠাণ্ডা জনিত সমস্যায় করণীয়

শীতে শিশুর ঠাণ্ডা জনিত সমস্যায় করণীয়

শীতকালে শিশুর স্বাস্থ্য নিয়ে অভিভাবকদের সচেতন ও সর্তক থাকতে হবে। ছবি: আমির নঈম শীতকালে শিশুর স্বাস্থ্য নিয়ে অভিভাবকদের সচেতন ও সর্তক থাকতে হবে। ছবি: আমির নঈম

শীতে সব বয়সীদেরই বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ঠাণ্ডা আবহাওয়াতে ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়ারা সক্রিয় হয়ে ওঠে। এমনকী বাতাসে ধুলাবালি, ময়লা বেড়ে যাওয়ায় শীতে অ্যালার্জি বাড়ে। তাই শীতকালে শিশুর স্বাস্থ্য নিয়ে অভিভাবকদের সচেতন ও সর্তক থাকতে হবে। তাহলে জেনে নিন, কোন কোন উপায়ে শিশুদের ঠাণ্ডা লাগা সমস্যা থেকে দূরে রাখবেন।

শীত কাপড়: শীত পড়লে প্রথমেই শিশুর শীত কাপড়ের দিকে নজর দিন। বিশেষত বেশি ঠাণ্ডায় বাচ্চার মাথায় টুপি ও পায়ে মোজা পরাতে হবে। তবে খেয়াল রাখবেন বাচ্চার যেন খুব গরম না লাগে। বাচ্চা ঘামলে, কাঁদলে কাপড়ের ভার কমিয়ে দেবেন।

শিশুর হাত পরিষ্কার: শিশুরা কথায় কথায় মুখে হাত দেয়। তাই আপনাকে অবশ্যই মাঝেমধ্যে শিশুর হাত পরিষ্কার করে দিতে হবে। তবেই জীবাণুর থেকে পাওয়া যাবে মুক্তি। আর একটু বড় শিশুদের হাত ধোয়ার অভ্যাস শিখিয়ে দেবেন।

chaild winter ঠাণ্ডায় বাচ্চার মাথায় টুপি ও পায়ে মোজা পরাতে হবে। তবে খেয়াল রাখবেন বাচ্চার যেন খুব গরম না লাগে

খেলনা পরিষ্কার রাখুন: শিশুর খেলনায় মিশে থাকতে পারে জীবাণু। তাই খেলনা গরম পানিতে কয়েকদিন পর পর পরিষ্কার করুন। তবেই খেলনা জীবাণু মুক্ত থাকবে।

অসুস্থ মানুষ থেকে বাচ্চাকে দূরে রাখুন: বাড়িতে কারও ঠাণ্ডা লাগলে বাচ্চাকে তার সামনে নিয়ে যাবেন না। তাকেও বাচ্চার সামনে আসতে বারণ করুন। তবে বাচ্চার মায়ের ঠাণ্ডা লাগলে তখন আর এই বাধা চলবে না। বিশেষজ্ঞের পরামর্শমতো চলতে হবে।

চিকিৎসকের পরামর্শ: কোনো কারণে শিশুর ঠাণ্ডা লাগলে, নাক দিয়ে পানি পড়লে আর অপেক্ষা নয়। একবার অন্তত চিকিৎসকের পরামর্শ নিন। কারণ সময়টা করোনার। তাই প্রথম থেকেই সতর্ক থাকা জরুরি। আর আপনাকে বাচ্চার অন্যান্য টিকাগুলো একেবারে সময় মতো চিকিৎসকের পরামর্শ অনুযায়ি দিতেই হবে। কোনো অজুহাত চলবে না। কারণ সন্তানকে সুস্থ রাখতে আপনাকেই সবার আগে এগিয়ে আসতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status