ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সেই সুবাহকে বিয়ে করলেন সংগীতশিল্পী ইলিয়াস?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 24 December, 2021, 12:21 PM

সেই সুবাহকে বিয়ে করলেন সংগীতশিল্পী ইলিয়াস?

সেই সুবাহকে বিয়ে করলেন সংগীতশিল্পী ইলিয়াস?

ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার সঙ্গে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনের প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। গত বিজয় দিবস উপলক্ষে একসঙ্গে ঘুরতে বের হয়েছিলেন সুবাহ-ইলিয়াস। সে সময় তোলা কিছু ছবি ফেসবুকে পোস্ট করে নবাগত এই নায়িকা লিখেছেন, ‘আমাদের বিজয় দিবস’। তার এমন পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় সুবাহ-ইলিয়াসের প্রেমের গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে।

কিন্তু বৃহস্পতিবার সুবাহ নিজের ফেসবুকে গায়ক ইলিয়াসের সঙ্গে গায়ে হলুদের দুটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লাভ ইমো ছাড়া কিছুই দেনন নি। ছবিতে দুজনকে গায়ে হলুদ দিতে দেখা যাচ্ছে। শুধু তাই নয় ইলিয়াসের গালে চুমুও দিচ্ছেন সুবাহ।  আর সেই পোস্টে অনেকেই তাদের জানাচ্ছেন শুভ কামনা।

সুবাহ বলেন, বিয়ের ছবি না, গায়ে হলুদের ছবি পোস্ট করেছি। তবে গায়ে হলুদ কোথায় কখন হয়েছে এ প্রশ্ন করলে এড়িয়ে যান সুবাহ।

একাধিক সূত্রের বরাতে জানা গেছে, বেশ কিছুদিন আগেই গায়ে হলুদ ও বিয়ে সম্পন্ন হয়েছে তাদের। এখন তারা স্বামী-স্ত্রী হিসেবেই বসবাস করছেন।

নবাগত নায়িকা সুবাহ ৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে এখন পর্যন্ত তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি। অন্যদিকে, ইলিয়াস হোসাইন ‘না বলা কথা’, ‘আমার ভিতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’, ‘শোন একটা কথা বলি’ গানগুলোর মাধ্যমে শ্রোতামহলে তুমুল জনপ্রিয়তা পান।

২০১৮ সালে মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন। তাদের সেই আলোচিত প্রেমের ইতি ঘটেছে আগেই। সুবাহর প্রেমকে পায়ে ঠেলে চলতি বছরের বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) তামিমা তাম্মিকে বিয়ে করেছেন নাসির। এবার এই ক্রিকেটারের স্মৃতি ভুলে ইলিয়াসকে বিয়ে করলেন সুবাহ।

তিন বছর আগে নাসিরের সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি ঘটলেও এই ক্রিকেটারের অধ্যায় সামনে এলেই পুরোনো সম্পর্ক প্রসঙ্গে মন্তব্য করতে ছাড়েননি সুবাহ। মাস খানেক আগে নাসিরের নাম উল্লেখ না করে তার উদ্দেশে ফেসবুকে একটি খোলা চিঠি লিখেছিলেন এই চিত্রনায়িকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status