ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন বছরে ‘ঝরা পালক’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 24 December, 2021, 11:24 AM

নতুন বছরে ‘ঝরা পালক’

নতুন বছরে ‘ঝরা পালক’

কবি জীবনানন্দ দাশকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন কলকাতার পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। চলচ্চিত্রটিতে জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্য দাশের চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে নতুন বছরে। তার আগে জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবেও প্রকাশ্যে আসতে পারে চলচ্চিত্রটি। জীবনানন্দ দাশ প্রসঙ্গে জয়া বলেন, জীবনানন্দ দাশ তো অন্ধকারের কবি। পলাতকের মতো। সে তো নীরব কবি। মা ছাড়া তার জীবনে একমাত্র নারী চরিত্র লাবণ্য দাশ।

প্রথাগত ভাবনা থেকে যেভাবে লাবণ্য দাশকে দেখা হয়েছে আসলে লাবণ্য দাশ তেমন ছিলেন না। অনেক বড় ইনস্পিরেশন ছিলেন জীবনানন্দ দাশের জন্য। চলচ্চিত্রটিতে সেসবই খোলাসা করে দেখানো হবে।

করোনা মহামারির কারণে থমকে ছিল চলচ্চিত্রটির মুক্তি। সায়ন্তন মুখোপাধ্যায় জানান, ২৫শে ডিসেম্বর, বড়দিনে ছবি মুক্তির কথা ঘোষণা করবেন তিনি। তিনি জানান, ছবির কেন্দ্রে কবি জীবনানন্দ দাশের জীবনকথা। দুই বয়সের কবিকে পর্দায় ফুটিয়ে তুলেছেন ব্রাত্য বসু এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কৌশিক সেনকে দেখা যাবে কবি বুদ্ধদেব বসুর ভূমিকায়। সুপ্রিয় দত্ত অভিনয় করবেন কবি কাজী নজরুল ইসলামের চরিত্রে এবং দেবশঙ্কর হালদারকে দেখা যাবে কবি সজনীকান্ত দাশের ভূমিকায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status