যশোরের কেশবপুর উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল কাদের বিশ্বাসের বিরুদ্ধে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেনের প্রধান নির্বাচনী প্রচারনার অফিস ভাংচুর ও প্রচারনায় বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রচারনায় বাধা ও অফিস ভাংচুরের ঘটনায় আনারসের প্রার্থী মনোয়ার হোসেন বাদি হয়ে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে ১২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছে।
অভিযোগ সুত্রে জানাগেছে, গত ২০ ডিসেম্বর মঙ্গলকোট বাজারে নৌকা প্রতীকে প্রার্থী তাদের কর্মী সমর্র্থকদের একত্রিত করে জন সমুক্ষে আনারসের প্রার্থীর কর্মীদের উদ্দেশ্য করে বলেন আনারসের কর্মীদের প্রচারনায় গেলে মারধর করা হবে। এবং প্রচারে ব্যবহৃত গাড়ী ভাংচুর সহ বিভিন্ন প্রকার হুমকি প্রদর্শন করে। যার ভিডিও ভায়রাল হয়ে হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এরই ধারাবাহিকতায় নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল কাদেরের কর্মীরা ২৩ ডিসেম্বর রাত ১ট ৪৫মিনিটে আনারস প্রতীকে প্রধান নির্বাচনী প্রচারনার কার্যালয় ভাংচুর করে। এঘটনায় মনোয়ার হোসেন বাদি হয়ে কামরুজ্জামান মিন্টু, আবু সুফিয়ান সাগর, লিটন গাজী, শাহিনুর রহমান ও মিন্টু গাজী , পিন্টু গাজী, রুহুল আমিন, আতিয়ার রহমান, লতিফ, রাজ্জাক, আবু সাইদ নাসির গাজীসহ অজ্ঞতমার বিরুদ্ধে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগ করেছে।
এবিষয়ে আব্দুল কাদের বলেন, এটা আমার বিরুদ্ধে একটি চক্রান্ত। আমাকে ফাসাতে বিরোধী পক্ষ এমনটি করতে পারে।
এবিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।