জিবিএস ভাইরাসে আক্রান্ত হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 23 December, 2021, 9:15 PM
জিবিএস ভাইরাসে আক্রান্ত হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
এইচএসসির শেষ পরীক্ষাটি দেওয়া হলো না ইমতিয়াজ মাহমুদের। ভয়ংকর রোগ জিবিএস ভাইরাসে আক্রান্ত হয়ে বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ না ফেরার দেশে চলে গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে গত কয়েকদিন চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার বিকাল ৩টা ৫০ মিনিটে মৃত্যু কোলে ঢলে পড়েন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইমতিয়াজ বিএএফ শাহীন কলেজ থেকে এবারের এইচএসসি পরিক্ষার্থী ছিলেন। তিনি বিজ্ঞান বিভাগের শেষ পরিক্ষাটির জন্য পড়াশোনায় ব্যস্ত ছিলেন। গত ১৭ ডিসেম্বর হটাৎ অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা তাকে ঢাকা মার্কস মেডিকেলে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসারত অবস্থায় সন্ধ্যার দিকে তার হাত-পা অবশ হয়ে আসায় তাকে তাত্ক্ষণিক রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে শয্যা না পেয়ে নেওয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। সেখানেও শয্যা ফাঁকা না থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার জিবিএস ভাইরাস ধরা পড়ে। শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় দ্রুত তাকে আইসিইউতে নেওয়া হয়।
গত কয়েক দিন ধরে ঢামেকে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আজ (বৃহস্পতিবার) শারীরিক অবস্থা আরও খারাপ হলে দ্রুত তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
ইমতিয়াজের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল থানার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে। বাবা দেলোয়ার হোসাইন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনিও গত মাসে হার্টঅ্যাটাক হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ইমতিয়াজ দুই ভাই ও এক বোনের মধ্যে মেঝো। তিনি এবার এইচএসসি পরিক্ষার্থী ছিলেন বিএএফ শাহীন কলেজের তেজগাঁও শাখায়।
জিবিএস একটি বিরল নিউরোলজিক্যাল রোগ যা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভুলভাবে তার পেরিফেরাল স্নায়ুতন্ত্রের অংশ, মস্তিষ্ক এবং মেরুদণ্ডের বাইরে অবস্থিত স্নায়ুর নানা অংশকে আক্রমণ করে।
জিবিএস (Guillain-Barre Syndrome) একদিকে যেমন সংক্ষিপ্ত/সংক্ষিপ্ত দুর্বলতাসহ প্রায় খুব খারাপ পক্ষাঘাতের মত অবস্থা তৈরি করতে পারে, যাতে ব্যক্তি স্বাধীনভাবে শ্বাস নিতে পারে না।
সৌভাগ্যবশত, বেশিরভাগ সময়েই আক্রান্ত রোগী, জিবিএসের সবচেয়ে গুরুতর অবস্থা থেকেও পরিত্রান পান।
পরিত্রানের পরেও অনেকের মাঝে দুর্বলতা থেকে যায় দীর্ঘসময়।
Guillain-Barre সিন্ড্রোম যে কারো ক্ষেত্রেই হতে পারে। সুনির্দিষ্ট কোনো বয়স নেই যে শুধু প্রাপ্ত বয়স্কদেরই হবে বা ছোটদের হবে না- তা নয়। তবে প্রাপ্তবয়স্ক ও বয়স্কদের ক্ষেত্রে এর হার বেশি।