|
নিজেদের মধ্যে সংঘাত দেখে ক্ষিপ্ত কপিল-গাভাস্কার
নতুন সময় ডেস্ক
|
![]() নিজেদের মধ্যে সংঘাত দেখে ক্ষিপ্ত কপিল-গাভাস্কার বুধবার (১৫ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন ভারতের সাবেক ওয়ানডে অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘন্টাখানেক আগেও জানতেন না তিনি। কোহলির এমন মন্তব্যের পর বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, 'কোনো মন্তব্য করতে চাই না। আমরা এটার যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। বিষয়টা বিসিসিআইয়ের ওপর ছেড়ে দিন।' তবে এই পরিস্থিতি বেশ বিরক্ত করে তুলেছে ভারতের সাবেক দুই ক্রিকেটার ও কিংবদন্তি কপিল দেব ও সুনীল গাভাস্কারকে। বিসিসিআই সভাপতি সৌরভ, কোহলির নেতৃত্ব ছাড়া নিয়ে যেসব দাবি করেছিলেন তা অসত্য বলে অভিহিত করেছেন কোহলি। এদিকে বিসিসিআইয়ের কর্মকর্তারা বলছেন, কোহলিই নাকি মিথ্যাচার করছেন। গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকা সফরের আগে দেশের ক্রিকেটের এই পরিস্থিতির দ্রুত অবসানের দাবি জানিয়েছেন কপিল দেব। তিনি বলেন, 'এই মুহূর্তে একে অপরের দিকে আঙুল তোলা মোটেও ভাল নয়। দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হতে যাচ্ছে। অনুগ্রহ করে সেদিকে মনোযোগ দেওয়া হোক। বোর্ড সভাপতি তো বোর্ড সভাপতিই। কিন্তু ভারতের অধিনায়ক হওয়াটাও অনেক বড় বিষয়। জনসমক্ষে যেভাবে একজন আরেকজনের বিরুদ্ধে আজেবাজে বলছে তা মোটেও শোভনীয় নয়।' এদিকে ভারতের আরেক কিংবদন্তী খেলোয়াড় সুনীল গাভাস্কার বলছেন, সবকিছু পরিস্কার হওয়া প্রয়োজন। এজন্য সৌরভকে মুখ খোলার আহ্বানও জানিয়েছেন তিনি। গাভাস্কার বলেন, 'কোহলির বক্তব্যের ক্ষেত্রে বোর্ডকে টানার প্রয়োজন নেই। ও একজন নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করে কথাগুলো বলেছে, যে ব্যক্তি কোহলির সাথে কথা হয়েছে বলে দাবি করেছিল। তাই সৌরভকেই জিজ্ঞেস করা উচিৎ, কেন তাদের কথার মধ্যে এত অমিল। সেই এখন সবচেয়ে ভালো উত্তর দিতে পারে।' |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
