ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
এক শর্তে ভিকিকে বিয়ে করেন ক্যাটরিনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 11:57 PM

এক শর্তে ভিকিকে বিয়ে করেন ক্যাটরিনা

এক শর্তে ভিকিকে বিয়ে করেন ক্যাটরিনা

হঠাৎই প্রেম এসেছিল ক্যাটরিনা কাইফের জীবনে। পর্দায় যার সঙ্গে জুটি বাঁধতে চেয়েছিলেন, বাস্তবেও সেই ভিকি কৌশলের সঙ্গেই গাঁটছড়া বেঁধেছেন দূর থেকে আসা নায়িকা। কিন্তু জানেন কি, ভিকির সঙ্গে তার সম্পর্ক নিয়ে কিছুটা অনিশ্চিত ছিলেন ক্যাটরিনা? বলিউডের উঠতি নায়কের সঙ্গে সংসার পাতবেন কি না, তা নিয়ে সংশয় ছিল তার মনে।

ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই বিয়ের স্বপ্ন দেখেছিলেন ভিকি। ঘনিষ্ঠ বৃত্তে সে কথা গোপন করেননি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর নায়ক। নতুন কনের এক বন্ধু সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ওদের দেখা, প্রেম বিয়ে— সবটাই খুব তাড়াতাড়ি হয়ে যায়। সম্পর্কের দু’মাসের মধ্যেই ভিকি বুঝতে পেরেছিল ও ক্যাটরিনাকে বিয়ে করতে চায়। কিন্তু ক্যাটরিনা তখনও নিশ্চিত ছিল না। অতীতের সম্পর্কের ক্ষত তখনও ওর মনে সতেজ ছিল। ও ভিকিকে পছন্দ করত। কিন্তু কিছুটা সময় চেয়ে নিয়েছিল।’

হাল ছাড়েননি ভিকি। ক্যাটরিনাকে রাজি করানোর চেষ্টা চলমান ছিল তার। প্রেমিকের অধ্যবসায়ে শেষমেশ মন গলে ক্যাটরিনার। তবে ভিকির সঙ্গে সাত পাক ঘোরার আগে একটি শর্ত রাখেন তিনি। ক্যাটরিনা চেয়েছিলেন, ভিকির কাছ থেকে তিনি যে ভালবাসা পাবেন, ঠিক ততখানিই ভালবাসা পাবেন তার মা-ভাইবোনেরা। প্রেমিকার শর্ত মাথা পেতে মেনে নিয়েছিলেন ভিকি। এর পরেই তার হাত ধরে ছাদনাতলায় পৌঁছান ‘সূর্যবংশী’র নায়িকা।

৯ ডিসেম্বর নিরাপত্তার কড়া ঘেরাটোপে ধুমধাম করে বিয়ে করেছেন তারা। অনুষ্ঠানের পালা মিটতেই অনুরাগীদের সঙ্গে বিশেষ মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছেন ‘ভিক্যাট’। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে ভিকির সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন নায়িকা। স্নিগ্ধ গোলাপি রঙের শিফন শাড়ি এবং ভারি গয়নায় সেজেছেন ক্যাটরিনা। স্ত্রীর পোশাকের সঙ্গে রং মিলিয়ে শেরওয়ানি বেছে নিয়েছেন ভিকি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status