ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
সামনে খেলা অবশ্যই হবে: শামীম ওসমান
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: Thursday, 16 December, 2021, 11:46 PM

সামনে খেলা অবশ্যই হবে: শামীম ওসমান

সামনে খেলা অবশ্যই হবে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, ‘দেশে ষড়যন্ত্র হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে এই খেলা শুরু হয়েছে। সামনে আরও ষড়যন্ত্র হবে। যারা পেছন থেকে এখনও এই দেশের শান্তি নষ্টের জন্য খেলছেন, স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য অপপ্রয়াস চালাচ্ছেন, তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা যদি খেলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমরাও খেলব। সামনে খেলা অব্যশই হবে এবং এই খেলায় স্বাধীনতার পক্ষের শক্তি জয়লাভ করবে।’

বৃহস্পতিবার স্থানীয় ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়ামে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সারাদেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা রাত জাগেন বলে আমরা আরামে ঘুমাই; সেই পুলিশ বাহিনী, সেই র‌্যাব, বিজিবি এবং যারা আমাদের দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে জঙ্গিবাদ নির্মূল করেছেন, সেইসব মানুষের মনোবল ভেঙে দেওয়ার জন্য একটি শক্তি কাজ করে যাচ্ছে।’

শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ফাতেমাতুল জান্নাত, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status