ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬ ● ২৩ আশ্বিন ১৪৩৩
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করে ছবি ফেসবুকে, চাচা-ভাতিজা আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 13 December, 2021, 7:48 PM

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করে ছবি ফেসবুকে, চাচা-ভাতিজা আটক

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করে ছবি ফেসবুকে, চাচা-ভাতিজা আটক

পটুয়াখালীর দুমকিতে এক মাদ্রাসা শিক্ষার্থীকে চাচা-ভাতিজা মিলে ধর্ষণের পর নগ্ন ছবি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ অভিযোগে কামরুল আকন (২০) ও হাবিব আকন (২৬) নামের দুইজনকে আটক করেছে পুলিশ। তারা চাচা-ভাতিজা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ মাস আগে উপজেলার এক দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থীকে একই বাড়ির আ. হক আকনের বখাটে ছেলে কামরুল (২৬) বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় বখাটে কামরুল আকন, হাবিব আকন ওই শিক্ষার্থীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ধর্ষকরা নগ্ন ছবি মোবাইলে ধারণ করে।

দীর্ঘদিন পর গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নগ্ন ছবিটি ছেড়ে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি  ভাইরাল হলে থানা পুলিশ ধর্ষক কামরুল ও হাবিব আকনকে রোববার রাতে আটক করে।

দুমকি থানার ওসি মো. আ. সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের শিকার ওই মাদ্রাসা শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আটক ২ জনকে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status