ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩
ভার্জিন হলেই মিলবে টাকা যে উপায়ে !
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 December, 2021, 5:59 PM

ভার্জিন হলেই মিলবে টাকা যে উপায়ে !

ভার্জিন হলেই মিলবে টাকা যে উপায়ে !

যেসব ছাত্রী ‘সতীত্বে’র প্রমাণ দিতে পারবে তাদেরকে বৃত্তি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকার একটি নগর কর্তৃপক্ষ। বিষয়টি দেশজুড়ে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।


শুক্রবার কাওয়াজুলু-নাতাল প্রদেশের ইউথিকিলা নগর কর্তৃপক্ষ ১১৩ ছাত্রীকে সতীত্বের জন্য উচ্চশিক্ষা বৃত্তি দিয়েছে।

নগর কর্তৃপক্ষের মুখপাত্র জাবুলানি এমখোনজা বলেন, ”মেয়েরা যাতে পড়াশোনার প্রতি মনোনিবেশ করতে পারে এবং নিজেদের পবিত্র ও যৌনকার্যক্রম থেকে দূরে রাখতে পারে, সে জন্য এ বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। তবে যেসব ছাত্রীকে এ বৃত্তি দেওয়া হয়েছে, ছুটি শেষে তাদের পরীক্ষা করা হবে। যদি তারা তাদের কুমারীত্ব হারিয়ে ফেলে, তাহলে তাদের বৃত্তি ফেরত নেওয়া হবে।”

যৌনকাজে এখনো সম্পৃক্ত হয়নি এমন ছাত্রীদের জন্য ২০১৫ সালের জানুয়ারিতে মেইডেনস বারসারি অ্যাওয়ার্ডস নামে বৃত্তি চালু করে নগর কর্তৃপক্ষ। তবে ওই বছর বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের সংখ্যা জানা যায়নি।

এমন বৃত্তি কর্মসূচি নারীর জন্য অবমাননাকর বলে জানিয়েছে দেশটির নারী বিভাগ। তাদের মতে এমন বৃত্তি চালু হলে ছেলে-মেয়ে উভয়ের জন্য হওয়া উচিত। বৃত্তির বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে নারী বিভাগ থেকে জানানো হয়েছে।

শার্লটি লবি নামে বিভাগের এক কর্মকর্তা বলেন, ”নারীদের অবমূল্যায়ন করা হয়, এমন কোনো কিছুই আমরা সমর্থন করি না। যদি এই প্রতিবেদন সত্য হয়, তাহলে একে আমরা অবশ্যই অভিযোগযোগ্য হিসেবে বিবেচনা করব এবং নগর কর্তৃপক্ষকে এ সমস্যা সমাধানের জন্য বলব।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status