ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
আবাসিক হোটেলে অভিযান, অনৈতিক কাজের জন্য অভিনেত্রী আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 11 December, 2021, 7:22 PM

আবাসিক হোটেলে অভিযান, অনৈতিক কাজের জন্য অভিনেত্রী আটক

আবাসিক হোটেলে অভিযান, অনৈতিক কাজের জন্য অভিনেত্রী আটক

পুলিশ সম্প্রতি একটি তিন তারকা হোটেলে অভিযান চালিয়ে ২৯ বছর বয়সী এক তরুণীসহ আরও ৩ তরুণীকে আটক করেছে। এ সময় আটক করা হয় এক নাবালিকাকে। এ ঘটনা ভারতের মুম্বাইয়ের। মুম্বাই পুলিশের সোশ্যাল সার্ভিস (এসএস) শাখা শহরের আন্ধেরি পূর্বের একটি হোটেলে অভিযান চালালে সামনে আসে বেশ কিছু হাই-প্রোফাইল মুখ। উঠে আসে আলোর আড়ালে অন্ধকারের গল্প।

এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘অভিযানে আমরা জানতে পারি যে হোটেলটিতে এক নাবালিকাসহ তিন নারীকে জোর করে দেহ ব্যবসায় বাধ্য করা হচ্ছে। তাদের উদ্ধার করা হয়েছে এবং ঘটনার মূলহোতা প্রিয়া শর্মাকে গ্রেফতার করা হয়েছে।’ মুম্বাই পুলিশের এসএস শাখার সিনিয়র ইন্সপেক্টর সন্দেশ রেভেল জানান, ‘প্রিয়া শর্মা আগে একটি ট্যুর এবং ট্র্যাভেল এজেন্সি চালাচ্ছিলেন। ট্র্যাভেল এজেন্সির আড়ালে দেহ ব্যবসায় জড়িত ছিলেন তিনি।’ হোটেলে অভিযান চালিয়ে যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে এক অভিনেত্রী কাম গায়িকাও রয়েছেন। তিনি ‘সাবধান ইন্ডিয়া’ নামের টিভি ক্রাইম শোতে অভিনয়ও করেছেন। পুলিশের কাছে ওই অভিনেত্রী জানান, তাকে একরকম জোর করে দেহ ব্যবসায় নামানো হয়। তিনি ছাড়াও এ কাজে জড়িত রয়েছেন মারাঠি ফিল্ম ও সিরিয়ালে অভিনয় করা এক নায়িকাও। উদ্ধার হওয়া নাবালিকাও একটি ওয়েব সিরিজে কাজ করেছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status