ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মাসিক ১১ লাখ টাকায় অমিতাভের বাসায় ভাড়া থাকবেন কৃতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 11 December, 2021, 5:58 PM

মাসিক ১১ লাখ টাকায় অমিতাভের বাসায় ভাড়া থাকবেন কৃতি

মাসিক ১১ লাখ টাকায় অমিতাভের বাসায় ভাড়া থাকবেন কৃতি

বিগ বি অমিতাব বচ্চনের বাসায় ভাড়াটিয়া হিসেবে উঠছেন অভিনেত্রী কৃতি শ্যানন। মুম্বাইয়ের আন্ধেরিতে অবস্থতি এ ডুপ্লেক্স বাড়িটি  এজন্য অমিতাভকে প্রতি মাসে ১০ লাখ রুপি ভাড়া গুণতে হবে কৃতির।  বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায়  সাড়ে ১১ লাখের মতো।

ভারতীয় একাধিক গণমাধ্যম জানায় বহুতল ভবনের ২৭ ও ২৮ তলা নিয়ে অমিতাভ বচ্চনের ওই ডুপ্লেক্স বাড়ি। দুই বছরের জন্য এটি ভাড়া নিয়েছেন ‘মিমি’খ্যাত এই অভিনেত্রী। এজন্য সিকিউরিটি ডিপোজিট বাবদ দিয়েছেন ৬০ লাখ রুপি।

এদিকে গত মার্চে কৃতির একটি ছবিতে রিয়াক্ট করে আলোচনায় এসেছিলেন অমিতাভ বচ্চন। খোলা চুল আর অফ শোল্ডারে ম্যাক্সি ড্রেসের এই ছবিতে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল কৃতিকে। বলিউড তারকাদের অনেকেই কৃতির ছবিতে মন্তব্য করেন। তবে সবাইকে ছাপিয়ে গেছেন অমিতাভ। কৃতির ছবিতে বিশেষ কিছুই লেখেননি তিনি। একটি হার্ট ইমোজির পাশাপাশি লেখেন, ‘ওয়াও’। তাতেই শুরু হয় আলোচনা।

বর্তমানে কৃতির ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। ‘আদিপুরুষ’, ‘বচ্চন পান্ডে’, ‘বেধিয়া’, ‘গণপথ’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া কার্তিক আরিয়ানের সঙ্গে ‘শেহজাদা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কৃতি। এর আগে ‘লুকাচুপি’ সিনেমায় এই জুটিকে দেখা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status