ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
রাওয়াতের মৃত্যু নিয়ে নতুন বিতর্ক : নেপথ্যে চীন বা যুক্তরাষ্ট্রের হাত!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 11 December, 2021, 1:52 PM
সর্বশেষ আপডেট: Saturday, 11 December, 2021, 7:54 PM

রাওয়াতের মৃত্যু নিয়ে নতুন বিতর্ক : নেপথ্যে চীন বা যুক্তরাষ্ট্রের হাত!

রাওয়াতের মৃত্যু নিয়ে নতুন বিতর্ক : নেপথ্যে চীন বা যুক্তরাষ্ট্রের হাত!

বুধবার যেভাবে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার ভেঙে দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতসহ ১৩ জনের মৃত্যু হয়েছে, নেটিজেনদের একাংশ তার মধ্যে চক্রান্তের আভাস খুঁজে পাচ্ছেন। লাদাখ সংঘাতের পরিপ্রেক্ষিতে এই ঘটনার পিছনে চীনের ভূমিকা আছে কি না, সেই প্রশ্ন তুলে তারা গত বছরে তাইওয়ানের একটি দুর্ঘটনার কথা মনে করিয়ে দিয়েছেন।

২০২০-র জানুয়ারি মাসে ঠিক একইভাবে তাইওয়ানের রাজধানী তাইপে-র কাছে পাহাড়ে ভেঙে পড়েছিল তাইওয়ানের সেনাবাহিনীর কপ্টার। মারা গিয়েছিলেন তাইওয়ানের চিফ অব জেনারেল স্টাফ, জেনারেল শেন ই-মিং। শেন ছিলেন তাইওয়ান সামরিক বাহিনীর প্রবীণতম কর্মকর্তা এবং তাইওয়ান বিমানবাহিনীর অন্যতম প্রধান মুখ। যে কপ্টারে তিনি ছিলেন, সেটি ছিল আমেরিকার তৈরি ইউ-এইচ ৬০এম ব্ল্যাক হক।

যারা এ ঘটনাটির কথা মনে করিয়ে টুইট করেছেন, তাদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা বি‌শেষজ্ঞ ব্রহ্মা চেলানি। বুধবার সন্ধ্যায় তিনি লেখেন, ‘জেনারেল রাওয়তের মৃত্যুর সাথে ২০২০-র গোড়ায় তাইওয়ানের চিফ অব জেনারেল স্টাফের কপ্টার দুর্ঘটনায় মৃত্যুর অদ্ভুত মিল। জেনারেল শি ই-মিং এবং আরো দু’জন মেজর জেনারেল-সহ মোট ৮ জন মারা যান সেবার। দু’টি ঘটনা চীনের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দুই প্রতিরক্ষা কর্তাকে সরিয়ে দিলো।’

তবে চেলানি পাশাপাশি এও বলেছেন, তিনি মনে করেন না এই দুই ঘটনার মধ্যে কোনো নির্দিষ্ট যোগসূত্র আছে। ‘এই অদ্ভুত মিল থেকে এ কথা মনে করার কারণ নেই যে, ঘটনাগুলো পরস্পরের সাথে সংযুক্ত। অথবা এর পিছনে বাইরের কোনো হাত আছে। বরং দু’টি ঘটনাই ভিতরের গলদ নিয়ে প্রশ্ন তুলে দেয়। বিশেষ করে সেনা কপ্টারের রক্ষণাবেক্ষণ নিয়ে তো বটেই।’

লক্ষণীয় হলো, চেলানির টুইট নজর এড়ায়নি চীনের। বরং চীনের শাসক দলের অন্যতম মুখপত্র ‘গ্লোবাল টাইমস’ চেলানির টুইটের উত্তরে পাল্টা টুইট করেছে। তারা দাবি করেছে, ‘চেলানি যেভাবে চীনের দিকে আঙুল তুলেছেন, সেভাবে ভাবলে আমেরিকার দিকেও আঙুল তুলতে হয়। সন্দেহ করতে হয়, ভারত যেভাবে আমেরিকার আপত্তি অগ্রাহ্য করে রাশিয়ার থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র সিস্টেম কিনতে চলেছে, তার জন্য আমেরিকা এই ঘটনা ঘটিয়েছে।’

চুপ করে থাকেননি চেলানিও। তিনি আগেই লিখেছিলেন যে হিমালয় এলাকার সংঘাতময় পরিস্থিতির কথা মনে রাখলে রাওয়াতের মৃত্যুর জন্য এর চেয়ে খারাপ সময় আর হতে পারে না। তার পরে ‘গ্লোবাল টাইমস’ তার টুইট নিয়ে প্রশ্ন তোলার পরে চেলানি দাবি করেছেন, তার টুইটের অপব্যাখ্যা করা হয়েছে এবং তা চীনা কমিউনিস্ট পার্টির ‘হীন’ মানসিকতারই প্রতিফলন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status