|
কানাডায় ঢুকতে পারেননি, তাহলে ডা. মুরাদ এখন কোথায়?
নতুন সময় ডেস্ক
|
![]() কানাডায় ঢুকতে পারেননি, তাহলে ডা. মুরাদ এখন কোথায়? গতকাল শুক্রবার কানাডার স্থানীয় সময় ১.৩১ মিনিটে টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন মুরাদ হাসান। সেখানকার ইমিগ্রেশনে এই সাংসদকে নারীদের হয়রানি, অপমান এবং নির্যাতনের কারণে জিজ্ঞাসাবাদ করা হয়। সেইসঙ্গে তার কাছে বিভিন্ন ভিডিও, ছবি ও সংবাদের বিষয়ে জানতে চায় তারা। একইসঙ্গে কী কারণে বাংলাদেশ ছেড়ে কানাডায় এসেছেন, সে বিষয়েও জানতে চাওয়া হয় মুরাদের কাছে। কিন্তু কোনো যুক্তিযুক্ত কারণ দেখাতে ব্যর্থ হন ডা. মুরাদ। তার সরকারি ও ব্যক্তিগত পাসপোর্ট জটিলতার বিষয়েও কানাডা ইমিগ্রেশন জানতে চাইলে কোনো সঠিক উত্তর দিতে পারেননি তিনি। পরে কানাডা পিয়ারসন এয়ারপোর্ট থেকে পুনরায় দুবাইয়ে ফেরত পাঠানো হয় সাবেক এই প্রতিমন্ত্রীকে। এ সময় তাকে জানানো হয়, তার সেদেশে ঢোকা নিয়ে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছে। তারপর তাকে ফেরত পাঠানো হয়। পরে মধ্যপ্রাচ্যের একটি বিমানে তাকে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, ডা. মুরাদ হাসান গত সেপ্টেম্বর ২০২১’এ সরকারি সফরে কানাডার টরন্টো, মন্ট্রিয়ল, অটোয়া, কেল গেরি, ভেঙ্কুভারসহ বিভিন্ন অঙ্গরাজ্যে সফর করেন এবং প্রবাসী বাংলাদেশিদের ও আওয়ামী লীগের বিভিন্ন সভায় অংশ নেন। তিনি সে সময় বাংলাদেশ সরকার এর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ছিলেন। অশালীন, শিষ্টাচারবহির্ভূত, নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য প্রদান এবং এক চিত্রনায়িকার সঙ্গে অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত সোমবার জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। সেদিন রাতেই তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
