ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
যে দুই কারণে কানাডায় ঢুকতে পারেননি মুরাদ হাসান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 11 December, 2021, 12:29 PM
সর্বশেষ আপডেট: Saturday, 11 December, 2021, 12:52 PM

যে দুই কারণে কানাডায় ঢুকতে পারেননি মুরাদ হাসান

যে দুই কারণে কানাডায় ঢুকতে পারেননি মুরাদ হাসান

মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। মাত্র দুটি কারণে তাকে কানাডার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।

‘নতুন দেশ’ নামের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুরাদকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কানাডার বেশ কয়েকটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রগুলো বলছে, শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টায় টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মুরাদকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার কাছে করোনার সময়ে ভ্রমণ সংক্রান্ত যথাযথ কাগজপত্র না থাকায় তাকে ঢুকতে দেয়া হয়নি। তাছাড়া ইমিগ্রেশন থেকে তাকে জানানো হয়, কানাডায় মুরাদের প্রবেশ নিয়ে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছে। তারপর তাকে মধ্যপ্রাচ্যের একটি বিমানে তুলে দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status