ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে ?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 December, 2021, 3:30 PM

পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে ?

পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে ?

রাজধানীর রামপুরা ব্রিজে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের লাইসেন্স না দেখাতে পারায় একটি গাড়ি আটকে রেখেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, খিলগাঁও সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিকে ধাক্কা দিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এতে তিনি আহত হন।

আজ বুধবার (১ ডিসেম্বর) রাজধানীর রামপুরা ব্রিজে নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধকালে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে নিরাপদ সড়ক কীভাবে হবে। আমরা পুলিশের গাড়ির লাইসেন্স চেক করতে গেলে লাইসেন্স দেখাতে পারেননি। সেই সময় এক শিক্ষার্থীকে ধাক্কা দেন এক পুলিশ সদস্য।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা ‘পুলিশ ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে তাকে রামপুরা পুলিশ বক্সের সামনে নিয়ে আসেন। সেখানে কর্মরত অফিসারের কাছে এ বিষয়ে অভিযোগ করেন এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তবে উপস্থিত কর্মকর্তারা কোনো আইনি ব্যবস্থা না নিয়ে উল্টো ওই পুলিশ সদস্যকে শিক্ষার্থীদের কাছ থেকে মুক্ত করে বক্সের ভেতরে নিয়ে যান। এরপর শিক্ষার্থীরা পুলিশ বক্স ঘিরে ফেলেন।

খিলগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নুরে আলম জানান, পুলিশের গাড়ির লাইসেন্স না থাকায় শিক্ষার্থীরা গাড়িটিকে জব্দ করেছে। তবে, শিক্ষার্থীরা যে দাবি করেছে লাইসেন্স না দেখিয়ে শিক্ষার্থীকে ধাক্কা দিয়েছে এটা আসলে সঠিক নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status