ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 December, 2021, 2:49 PM

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান

আল্লামা নুরুল ইসলাম জিহাদীর মৃত্যুতে শূন্য হওয়া মহাসচিব পদে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পেয়েছেন হেফাজতের প্রথম যুগ্ম-মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। সোমবার সন্ধ্যায় নুরুল ইসলাম জিহাদীর জানাজার আগে তাৎক্ষণিক এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে সাজিদুর রহমানকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে মনোনীত করা হয় বলে জানা গেছে।

মাওলানা সাজিদুর রহমান বর্তমানে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া শাখার আমিরের দায়িত্ব পালন করছেন। গত এপ্রিলে হেফাজতের সহিংসতাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় তাকে আসামি করে মামলার আবেদন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

হেফাজতের বর্তমান প্রচার সম্পাদক মুহিউদ্দিন রাব্বানি জানান, নিয়ম অনুযায়ী সংগঠনের শূন্য পদ পূরণ করতে তাৎক্ষণিকভাবে শূরা কমিটির বৈঠকে বসেছিলেন হেফাজত নেতারা। সংগঠনের সিনিয়র সদস্য হিসাবে সাজিদুর রহমানকেই সবাই মহাসচিবের দায়িত্ব নিতে অনুরোধ জানান।

সোমবার দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের আমির আল্লামা নুরুল ইসলাম জিহাদী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status