ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
প্রতিবেশীর সঙ্গে গুলি ছাড়াই শান্তি প্রতিষ্ঠা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 December, 2021, 2:16 PM

প্রতিবেশীর সঙ্গে গুলি ছাড়াই শান্তি প্রতিষ্ঠা করেছি: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশীর সঙ্গে গুলি ছাড়াই শান্তি প্রতিষ্ঠা করেছি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে বিশ্বাসী। সে কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমস্যা আমরা শান্তিপূর্ণভাবে সমাধান করেছি। আমরা কোনো গুলি ছাড়াই শান্তি প্রতিষ্ঠা করেছি।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ৪-৫ ডিসেম্বর ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। এদের মধ্যে ৬০ জন প্রতিনিধি সশরীরে আসবেন। আর ৪০ জন প্রতিনিধি ভার্চ্যুয়ালি অংশ নেবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, আগামী ৪ ডিসেম্বর বিকেলে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ভার্চ্যুয়ালি সম্মেলনের উদ্বোধন করবেন। আর ৫ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে রাজনীতিবিদ, শিল্পী, সাহিত্যিক অংশ নেবেন। সম্মেলনে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, নোবেল জয়ী কৈলাশ সত্যার্থী, ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা, ব্রিটেনের সাবেক ফার্স্ট লেডি শেরি ব্লেয়ার অংশ নেবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status