ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
দেশত্যাগের পরিকল্পনা ছিল সেই মেয়র আব্বাসের
অনলাইন ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 December, 2021, 12:32 PM

দেশত্যাগের পরিকল্পনা ছিল সেই মেয়র আব্বাসের

দেশত্যাগের পরিকল্পনা ছিল সেই মেয়র আব্বাসের

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার মেয়র আব্বাস আলীর দেশত্যাগ করার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে র‍্যাব।

বুধবার সকাল ১০টার দিকে সাংবাদিকদের এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
রাজধানীর কাকরাইলের ঈশা খাঁ হোটেলের সামনে সাংবাদিকদের তিনি বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে মামলা হয়েছে।

গত ২৩ নভেম্বর থেকে তিনি আত্মগোপনে চলে গিয়েছিলেন। তার বিরুদ্ধে মামলা হওয়ায় আমরা তাকে গ্রেফতারে অভিযান পরিচালনা করছিলাম। সর্বশেষ গতকাল আমরা জানতে পারি, তিনি এই হোটেলে অবস্থান করছেন।

তিনি আরও বলেন, আব্বাস আলী দেশত্যাগের পরিকল্পনা করছেন বলে আমাদের কাছে তথ্য ছিল। তার সঙ্গে আমরা পাসপোর্ট পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বিষয়টি স্বীকার করেছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অডিও ফাঁস হয়েছে, এটা তারই কথা বলে জানিয়েছেন। তবে কতদিন আগে কথাটি বলেছিলেন সে বিষয়ে কিছু বলতে পারেননি।

এর আগে আজ বুধবার সকালে কাকরাইলের ঈশা খাঁ হোটেল থেকে আব্বাস আলীকে গ্রেফতার করে র‍্যাব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status