ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ডিএনসিসির সব গাড়িতেই জিপিএস ও ড্যাস কামেরা স্থাপন হবে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 30 November, 2021, 11:43 PM

ডিএনসিসির সব গাড়িতেই জিপিএস ও ড্যাস কামেরা স্থাপন হবে

ডিএনসিসির সব গাড়িতেই জিপিএস ও ড্যাস কামেরা স্থাপন হবে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসির সকল গাড়িতেই আধুনিক জিপিএস ও ড্যাস কামেরা স্থাপন করা হবে। গাড়ি চালানোর জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত তাকেই গাড়ি চালাতে হবে।

মঙ্গলবার দুপুরে গুলশানের নগর ভবনে আয়োজিত ঢাকা উত্তর সিটি করপোরেশনে কর্মরত পরিবহন চালকদের সঙ্গে মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।
সভাপতির বক্তৃতায় ডিএনসিসি মেয়র বলেন, জিপিএস ট্র্যাকার লাগানোর পর তা নিয়মিত মনিটরিং করা হবে হবে। প্রতিটি গাড়ি কখন বের হয়, কোথায় যায় সবকিছুই রেকর্ড করা হবে।

মো. আতিকুল ইসলাম বলেন, নিজের কাজ নিজেকেই করতে হবে, একজনের কাজ অন্যকে দিয়ে করানোর প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রয়োজনে গোল্ডেন হ্যান্ডসেক দেয়া হবে।

তিনি বলেন, পরিবহন চালকদেরকে প্রতিবছর কমপক্ষে একবার সপ্তাহব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। লাইসেন্স ছাড়া কোনো গাড়ি রাস্তায় নামানো যাবে না এবং বিশেষ প্রয়োজন ছাড়া বর্জ্যের কোনো গাড়ি দিনে চালানো যাবে না।

মো. আতিকুল ইসলাম আরও বলেন, ডিএনসিসির সাথে সংশ্লিষ্ট সকলকে সেবার মানসিকতা নিয়ে জনকল্যাণে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status