ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রিটিশ সংসদে মাতৃত্বের জয়!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 25 November, 2021, 8:19 PM

ব্রিটিশ সংসদে মাতৃত্বের জয়!

ব্রিটিশ সংসদে মাতৃত্বের জয়!

দুধের শিশুকে নিয়ে অধিবেশনে অংশগ্রহণ করা স্টেলা ক্রিসি। ছবি: সংগৃহীতদুধের শিশুকে নিয়ে অধিবেশনে অংশগ্রহণ করা স্টেলা ক্রিসি। ছবি: সংগৃহীত

ব্রিটিশ পার্লামেন্টে স্টেলা ক্রিসি নামের একজন সংসদ সদস্য অধিবেশন চলাকালীন অবস্থায় তার দুধের শিশুকে নিয়ে অধিবেশনে অংশগ্রহণ করেন। আর এ ঘটনার পরপরই অনেকটা বিরূপ মন্তব্যের শিকার হন তিনি। মন্তব্য করেন সংসদ হাউস অফ কমন্সের একজন কর্মকর্তা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, ব্রিটিশ সংসদ সদস্য স্টেলা ক্রিসিকে উদ্দেশ্য করে ওই ব্যক্তি টুইটে বলেন, সংসদের অধিবেশন কক্ষে কোনোভাবেই দুধের শিশুকে আনা উচিৎ না।

ক্রিসি এই টুইটের জবাবে বলেন, আমরা প্রত্যেকেই মায়ের কোল থেকে এসেছি। মনে হচ্ছে,সংসদে মায়েদের নিয়ে চিন্তা করার কেউ নেই।

এদিকে এই ঘটনার কথা কিছুই জানেন না বলে জানিয়েছেন হাউস অফ কমন্সের স্পিকার লিন্ডসে হোয়েল। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পিতা-মাতার সাথে সাথে ছোট শিশুরাও  (খুব প্রয়োজনের ক্ষেত্রে) সংসদে আসতে পারবে।

 হাউস অফ কমন্সের একথা শুনে খুশি হয়ে ক্রিসি বলেন, কাজের জায়গায় সন্তানদের রেখে দেখাশুনা করতে পারলে নারীরা সন্তান নিতে উৎসাহিত হবে।

গত ফেব্রুয়ারিতে সিনিয়র মন্ত্রীদের জন্য ছয় মাসের সবেতনে মাতৃত্বকালীন ছুটির সু-ব্যবস্থা চালু করেছে ব্রিটিশ সংসদ। এই আইনের আওতায় প্রথম মাতৃত্বকালীন ছুটির সুবিধা পান  মন্ত্রিসভার সদস্য অ্যাটর্নি-জেনারেল সুয়েলা ব্র্যাভারম্যান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status