ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
গাজীপুরের নতুন মেয়র কিরণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 25 November, 2021, 8:15 PM

গাজীপুরের নতুন মেয়র কিরণ

গাজীপুরের নতুন মেয়র কিরণ

সরকারি সম্পদ অপব্যবহার, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ বেশ কয়েকটি অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ’কে।  

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৫ নবেম্বর) স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ধারা ২০(২) এর বিধানমতে গাজীপুর সিটি করপোরেশনের নিম্নলিখিত কাউন্সিলরগণের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট একটি মেয়রের প্যানেল মনোনীত করা হলো।’


প্যানেল মেয়রের তিন সদস্য হলেন ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ, ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল আলীম মোল্লা ও ২৮, ২৯, ৩০ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, মন্ত্রণালয় থেকে গাজীপুর সিটি করপোশেনের প্যানেল মেয়র গঠন করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ওই তালিকায় প্রথমে যার নাম আসবে, তিনিই ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। তার অনুপস্থিতিতে দ্বিতীয় জন, পর্যায়ক্রমে তৃতীয়জন দায়িত্ব পালন করবেন।

এর আগে মেয়র জাহাঙ্গীর ঘরোয়া আয়োজনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি বক্তব্য দিলে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ফেসবুকে ভাইরাল হওয়া চার মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ছাড়াও মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, হেফাজতের প্রয়াত নেতা জুনায়েদ বাবুনগরীর সঙ্গে তার সখ্য ও রাষ্ট্রীয় দুটি সংস্থা নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করছেন মেয়র জাহাঙ্গীর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status