ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ময়লার গাড়ির ধাক্কায় আরেকজনের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 25 November, 2021, 4:42 PM

ময়লার গাড়ির ধাক্কায় আরেকজনের মৃত্যু

ময়লার গাড়ির ধাক্কায় আরেকজনের মৃত্যু

এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় পান্থপথ এলাকায় মোটরসাইকেলে থাকা এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণের নাম আহমেদ কবির বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পান্থপথে বসুন্ধরা সিটির পাশে শাপলা ফার্নিচার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মারা যায় নাঈম হাসান (১৭) নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থী।

নিহত মাইনুল হাসান নটরডেম কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছেন নটরডেম কলেজের প্রিন্সিপাল ফাদার হেমন্ত রোজারিও।

সে ঘটনা নিয়ে দুদিন ধরে বিক্ষোভ দেখিয়ে চলেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যেই আবারো এ ধরনের আরেকটি ঘটনা ঘটলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status