|
কুমিল্লায় কাউন্সিলর হত্যা: ৯ নম্বর আসামি মাসুদ গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি
|
![]() কুমিল্লায় কাউন্সিলর হত্যা: ৯ নম্বর আসামি মাসুদ গ্রেফতার এর আগে গত মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করে মামলা করেন। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুমন নামে মামলার চার নম্বর আসামিকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লা মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সুজানগর পূর্বপাড়া বউবাজার এলাকার মৃত কানু মিয়ার ছেলে। এর আগে ২২ নভেম্বর বিকাল ৪টার দিকে নগরীর পাথুরিয়াপাড়া এলাকার নিজ কার্যালয়ে কাউন্সিলর সোহেলসহ দুজনকে হত্যা করা হয়। এতে তিনিসহ অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহা মারা যান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
