ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বউ ফেরত চেয়ে গলায় পোস্টার লাগিয়ে শ্বশুরবাড়ির সামনে যুবক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 25 November, 2021, 12:09 PM

বউ ফেরত চেয়ে গলায় পোস্টার লাগিয়ে শ্বশুরবাড়ির সামনে যুবক

বউ ফেরত চেয়ে গলায় পোস্টার লাগিয়ে শ্বশুরবাড়ির সামনে যুবক

বাবার বাড়িতে গিয়ে স্ত্রী আর দেড় বছরের মেয়ে বাড়িতে ফিরছে না। এই ঘটনায়, স্ত্রী-সন্তানকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে গায়ে বউ ফেরত চেয়ে গলায় পোস্টার লাগিয়ে অবস্থান নিয়েছেন এক যুবক। ভারতের জলপাইগুড়ির মালবাজারের ক্রান্তির কাঠামবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে।
বউ ফেরত চেয়ে গলায় পোস্টার লাগিয়ে শ্বশুরবাড়ির সামনে যুবক

যুবকের দাবি, শ্বশুরবাড়ির চাপে স্ত্রী আর বাড়ি ফিরে যাচ্ছেন না। যদিও স্বামীর এই দাবি নাকচ করে পাল্টা তার বিরুদ্ধে মারধর, অত্যাচারের অভিযোগ করেছেন স্ত্রী।

শরীরে 'বউ ফেরতে'র পোস্টার লাগিয়ে হাতে মেয়ের ছবি নিয়ে মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে আচমকাই শ্বশুরবাড়ির গেটের সামনে ধরনায় বসেন হরিদাস মন্ডল নামে ওই যুবক।

পেশায় রাজমিস্ত্রী ওই যুবকের দাবি, ৪ বছর আগে কাঠামবাড়ি এলাকার বাসিন্দা জ্যোৎস্না মন্ডলের সাথে তার বিয়ে হয়। তাদের একটি মেয়েও হয়। মেয়ের বয়স এখন দেড় বছর। প্রথম প্রথম সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু গত এক বছরের বেশি সময় ধরে সংসারে অশান্তি চলছে।

হরিদাসের অভিযোগ, শ্বশুরবাড়ির ইন্ধনেই তার ও জ্যোৎস্নার সংসারে অশান্তি শুরু হয়। এরপরই ছোট্ট মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যায় বউ। শ্বশুরবাড়ির চাপেই সে আর মেয়েকে নিয়ে বাড়ি ফিরছে না। বারবার স্ত্রী-সন্তানকে ফিরিয়ে নিতে এলেও তাকে খালি হাতে ফিরতে হচ্ছে। তাই বাধ্য হয়েই তিনি ধরনায় বসেছেন। যতক্ষণ না বউ-বাচ্চা ফিরে পাচ্ছেন, ততক্ষণ তিনি অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান হরিদাস।

হরিদাস এও বলেন যে, 'এরজন্য মরতেও রাজি আমি।'

যদিও অন্য কথা বলছেন স্ত্রী জ্যোৎস্না। তার সাফ বক্তব্য, 'আমি কোনোমতেই আর হরিদাসের সঙ্গে সংসার করতে চাই না। আমার ওপর শারীরিক অত্যাচার করে স্বামী। সেই কারণেই আমি বাপের বাড়ি চলে এসেছি। এতে আমার বাবা-মার কোনো দোষ নেই। এরপর কিছুদিন বাপেরবাড়িতে এসেও থেকেছিল স্বামী। কিন্তু বাপেরবাড়িতেও আমাকে মারধর করে। এমনকি বাপেরবাড়িতেও মদপান করে আসত। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আর স্বামীর সাথে থাকতে চাই না। এইভাবে অত্যাচার সহ্য করতে পারছি না। ছোট মেয়েকে নিয়ে আমি তাই বাপেরবাড়িতেই থাকতে চাই। তবে আমার ও মেয়ের খরচ দিতে হবে স্বামীকে।'


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status