|
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ছেলের কাছে চাঁদা দাবি
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ছেলের কাছে চাঁদা দাবি আসামিরা হলো- যশোর সদরের চাউলিয়া গ্রামের গোলাম বিশ্বাসের পাঁচ ছেলে সামছুর রহমান, মুনসুর আলী, মঞ্জুর হোসেন, সাইফুল ইসলাম, শরিফুল ইষলাম, সামছুর রহমানের ছেলে সোহান ও ইকবল হোসেনের ছেলে রাজু। মামলার অভিযোগে জানা গেছে, এসএম গোলাম মোস্তফা কামাল গত ৭ জুন চাউলিয়া মৌজায় ফুলজান বিবির কাছ থেকে তিন দাগের ২৬ শতক, ১৩ জুন বাঘারপাড়ার মির্জাপুর গ্রামের ময়না বেগমের কাছ থেকে তিন দাগে ১৩ শতক জমি কিনে সীমানা নির্ধারণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। গত ১৫ নভেম্বর আসামিরাসহ আরও ১৫-২০ জন সন্ত্রাসী জমিতে এসে সীমানা খুঁটি ও সাইনবোর্ড উঠিয়ে ভেঙে ফেলে। এ সংবাদ পেয়ে পরদিন কামাল সাক্ষীদের নিয়ে ঘটনাস্থলে গেলে আসামিরা তাদের ওপর ক্ষিপ্ত হয়ে গালাগাল করতে থাকে। একপর্যায়ে আসামিরা তাদের মারধর করে। এরপর জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করতে হলে আসামিদের ১০ লাখ টাকা চাঁদা না দিলে বোমা হামলা করে সবাইকে হত্যার হুমকি দেয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
