|
প্রাণঘাতী মাদক ফেন্টানিলের কবলে যুক্তরাষ্ট্র
নতুন সময় ডেস্ক
|
![]() প্রাণঘাতী মাদক ফেন্টানিলের কবলে যুক্তরাষ্ট্র দেশটিতে মাদকের ছোবলে শুধু মৃত্যুই নয়, মানসিক ভারসাম্যহীনতা ও অক্ষমতাও বাড়ছে আশঙ্কাজনক হারে। উদ্বেগে আছেন প্রবাসীরাও। ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত সারা দেশের মৃত্যুর সনদ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, এই এক বছরে মাদকের অতিরিক্ত সেবনে প্রাণ গেছে সর্বোচ্চ এক লাখ ৩০৬ জনের। এক বছর আগে এ সংখ্যা ছিল ৭৮ হাজার ৫৬। এবারও মাদকের মাত্রাতিরিক্ত গ্রহণে মৃত্যুর ৬৪ শতাংশের জন্য দায়ী ফেন্টানিল। মাত্রাতিরিক্ত মাদক সেবনের কারণে সৃষ্ট জটিলতায় এ বছর ইতিহাসের সর্বোচ্চ বার্ষিক মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র; প্রথমবার মৃতের সংখ্যা ছুঁয়েছে লাখের ঘর। মাদকসেবী যারা বেঁচে আছে তাদের সংখ্যাটাও কোটির কাছাকাছি। যাদের অনেকের অবস্থাই বেগতিক। এ নিয়ে প্রবাসীদের মধ্যেও কাজ করছে উদ্বেগ। নিজেদের সন্তানদের নিয়ে তারাও চিন্তিত। বিশেষজ্ঞরা মনে করছেন, মহামারির কারণে মানসিক চাপ বেড়ে যাওয়া সম্ভবত মাদক সেবন বেড়ে যাওয়ার অন্যতম কারণ। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে চারটি বাদে বাকি অঙ্গরাজ্যে মাদকের ওভারডোজে মৃত্যুর হার বেড়েছে। মাদক ওভারডোজের ফলে সবচেয়ে বেশি মৃত্যু রেকর্ড করেছে ভারমন্ট। অঙ্গরাজ্যটিতে মৃত্যুহার বেড়েছে ৭০ শতাংশ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
