|
সিরিয়ায় মার্কিন সেনাবহর আটকে দিল জনতা
নতুন সময় ডেস্ক
|
![]() সিরিয়ায় মার্কিন সেনাবহর আটকে দিল জনতা এর ফলে সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে ওই মার্কিন সেনাবহরটি। খবর সানার। মার্কিন ওই সামরিক বহরে সাঁজোয়া যান ও বুলডোজার ছিল। কিন্তু সিরীয় সেনা ও স্থানীয় জনগণের বাধার মুখে তারা যেখান থেকে এসেছিল, সেদিকে ফিরে যেতে বাধ্য হয়। সোমবার বিকালে হাসাকা প্রদেশের কামিশলি শহরের কাছে তাল-আহমেদ গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় জনগণ তাৎক্ষণিকভাবে সিরীয় সেনাদের সমর্থনে এগিয়ে আসে এবং পরিস্থিতি আঁচ করতে পেরে মার্কিন সেনারা দ্রুত পিছু হটেন। সিরিয়ার সেনারা গত বৃহস্পতিবারও একইভাবে আমেরিকার একটি সামরিক বহরকে কামিশলি শহরে প্রবেশে বাধা দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
