ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিমানবাহিনীতে চাকরির নামে হাতিয়েছে লাখ লাখ টাকা চাকরিচ্যুত সার্জেন্ট ইমাম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 November, 2021, 12:31 PM

বিমানবাহিনীতে চাকরির নামে হাতিয়েছে লাখ লাখ টাকা চাকরিচ্যুত সার্জেন্ট ইমাম

বিমানবাহিনীতে চাকরির নামে হাতিয়েছে লাখ লাখ টাকা চাকরিচ্যুত সার্জেন্ট ইমাম

বিমানবাহিনীতে ১০ থেকে ১৩ লাখ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার সঙ্গে জড়িত দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর থেকে এ চক্রকে আটক করা হয়। এ সময় ভুক্তভোগী ৩০ জন তরুণকে পুলিশ উদ্ধার করে। এ তরুণদের সার্টিফিকেট, চেক ও মোবাইল ফোন জব্দ করে শারীরিক নির্যাতন চালাত প্রতারকরা।
 
বিমানবাহিনী থেকে চাকরিচ্যুত সার্জেন্ট হাসান ইমাম। প্রতারণার দায়ে চাকরি যাওয়ার পর নিজেই জড়িয়ে পড়েন প্রতারণায়। আর সঙ্গী করেন আপন ভাই সিদ্দিকুরকে।

১০ থেকে ১৩ লাখ টাকায় বিমানবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩০ জন তরুণকে ঢাকায় নিয়ে আসে দুই ভাই। চলতি মাসে মিরপুরের পল্লবী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে সেখানে আটক রাখে এসব তরুণদের। এ সময় চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে ব্ল্যাংক চেক রাখে প্রতারক হাসান ইমাম। পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে কেড়ে নেওয়া হয় মোবাইল ফোনও। করা হয় অমানুষিক নির্যাতন।
 
ভুক্তভোগীরা জানান, এখানে আসার পর দেখি অনেক ছেলে, তখন আর কিছু বলিনি ভয়ে, আরেকজন জানান ১৩ লাখ টাকা চায়। এখানে আনার পর পড়াবে, তারপর চাকরির পরীক্ষা দিয়ে ঠিকলে চাকরি দেবে। এভাবে আমাদের সঙ্গে কথা বলেছে। এখানে পড়িয়েছে, কোনো ভুল হলে মারধর করেছে। ঠিকমতো খাবারও দেয়নি ও মারধর করেছে তারা।  

অকপটেই নিজের প্রতারণার দায় স্বীকার করলেও নির্যাতন করার বিষয়টি অস্বীকার করেন তারা।
চাকরিচ্যুত বিমান সার্জেন্ট হাসান ইমাম বলেন, অন্যায় হয়েছে স্যার, ভুল হয়েছে স্যার।

পুলিশ বলছে, মূলহোতাকে আটক করা হলেও আরও যারা জড়িত তাদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে।

মিরপুরে পল্লবী জোনের এডিসি আরিফুল ইসলাম বলেন, কারও কাছ থেকে ১০ লাখ কারও কাছ থেকে ১২ লাখ আবার কারও কাছ থেকে সাড়ে ১৩ লাখ টাকার ব্ল্যাঙ্ক চেক নিয়েছে। এখানে তাদের আনার পর তাদের মোবাইল ফোন নিয়ে নিয়েছে। যাতে তারা কোনো যোগাযোগ করতে না পারেন।  
 
চলতি মাসের ১১ তারিখ মিরপুরের ১১ নম্বরের প্যারিস রোডের এ বাড়িটি ভাড়া নিয়ে প্রতারণা শুরু করেন দুই ভাই হাসান ও সিদ্দিক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status