ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
রাসুল (সা.) এর জীবনী পড়ে মুসলিম হলেন বুলগেরিয়ান বৃদ্ধা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 14 November, 2021, 12:18 PM

রাসুল (সা.) এর জীবনী পড়ে মুসলিম হলেন বুলগেরিয়ান বৃদ্ধা
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী পড়ে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বুলগেরিয়ার ৮০ ব্ছর বয়সী বৃদ্ধা স্পাস্কা ইভানোভা।

তুরস্কের আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ৮০ বছর বয়সী স্পাস্কা ইভানোভা তুরস্কের উত্তর পশ্চিম শহর এডরিনে ভ্রমণ করেন। এই ভ্রমণের অংশ হিসেবে তিনি প্রদেশটির দারুল ইফতা বিভাগ (ইসলামি উপদেষ্টা পরিষদ) ভ্রমণ করেন। সেখানে তিনি ইসলাম গ্রহণে তার আগ্রহের কথা জানান।

এরপর তুরস্কের এডিরন শহরের দারুল ইফতা বিভাগ বুলগেরিয়ান এই নারীর ইসলাম গ্রহণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মুফতি আলা উদ্দিন বুজকুরাত ও তার সহকারী জয়নব কায়া।

ইসলাম ধর্ম গ্রহণের পর স্পাস্কা ইভানোভা  নিজের নাম পরিবর্তন করে ফাতেমা রেখেছেন। অনুষ্ঠানে স্পাস্কা ইভানোভাকে (ফাতেমা) পবিত্র কোরআন উপহার দেওয়া হয়।

খবরে বলা হয়,  ইসলাম নিয়ে দীর্ঘদিন পড়াশোনা করেন স্পাস্কা ইভানোভা। মহানবী (সা.)-এর জীবনী পড়ে তিনি খুবই প্রভাবিত হন।

ফাতেমা গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন যাবত তিনি ইসলাম ধর্ম বিষয়ক বিভিন্ন গবেষণা পড়েছেন। ইসলামের শেষ নবী মুহাম্মাদ (সা.)-এর জীবনী গভীর মনোযোগ দিয়ে পড়েন তিনি, যা তার অন্তরে গভীরভাবে রেখাপাত করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status